ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

করোনায় আক্রান্ত স্বাস্থ্যের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা

বাঙালী কণ্ঠ ডেস্কঃ কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। করোনার টিকা নিয়েও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি।

বৃহস্পতিবার মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে করোনা আক্রান্ত হওয়ার খবর নিজেই জানান স্বাস্থ্য অধিদপ্তরের এই এডিজি।

স্ট্যাটাসে তিনি লেখেন— ‘বিরতিহীনভাবে একটানা ৩৬৫ দিনের বেশি অফিস করার পর উপসর্গসহ করোনা আক্রান্ত হলাম। মহান আল্লাহ এই মহামারি থেকে মানবজাতিকে, বাংলাদেশের মানুষকে রক্ষা করুন। আমিন।’

মহামারি করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে জনগণকে সচেতন করতে কাজ করছিলেন নাসিমা সুলতানা। তিনি গত বছর টানা কয়েক মাস নিয়মিত প্রেস ব্রিফিং করে আসছিলেন। বর্তমানে প্রেস ব্রিফিং বন্ধ থাকলেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছিলেন স্বাস্থ্যের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

নাসিমা সুলতানা দেশে প্রথম টিকাগ্রহণকারী ৫ জনের মধ্যে একজন। দেশে গত ২৭ ও ২৮ জানুয়ারি পরীক্ষামূলকভাবে করোনাভাইরাস প্রতিরোধী টিকা দেওয়া হয়। অধ্যাপক নাসিমা সুলতানা ২৭ জানুয়ারি টিকা নেন। ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা কার্যক্রম উদ্বোধনের দিন তিনি টিকা নেন। টিকা নেওয়ার দুই মাসেরও বেশি সময় পর তিনি করোনায় আক্রান্ত হলেন।

এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম ও পরিচালক (এমআইএস) অধ্যাপক মিজানুরসহ বেশ কয়েকজন কর্মকর্তাও করোনায় আক্রান্ত হন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

করোনায় আক্রান্ত স্বাস্থ্যের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা

আপডেট টাইম : ০৮:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১