ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

দ. আফ্রিকা সফর বাতিলের সিদ্ধান্ত অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের

বাঙালী কণ্ঠ ডেস্কঃ বেতন-ভাতা সংক্রান্ত সমঝোতা চুক্তি স্বাক্ষরিত না হওয়ায় চলতি মাসে পূর্ব নির্ধারিত দক্ষিণ আফ্রিকা সফর বয়কটের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া ‘এ’ দল। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েসন (এসিএ) বিষয়টি নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েসন বলেছে, ‘বেতন-ভাতা সংক্রান্ত বিষয়ে এখনো কোন সুরাহা না হওয়াটা হতাশাজনক। অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা নিশ্চিত করেছে তারা দক্ষিণ আফ্রিকা সফর করবে না।’

অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েসন আরো বলেছে, ‘সব খেলোয়াড়ই ক্রিকেট অস্ট্রেলিয়ার আচরণে গভীরভাবে হতাশ। খেলোয়াড়রা তাদের দেশের জন্য খেলতে পারছেন না।’

এর আগে গত রোববার অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েসনের (এসিএ) সঙ্গে জরুরি বৈঠক করেন ক্রিকেটাররা।

বৈঠক শেষে জানানো হয়, বোর্ডের সঙ্গে চুক্তি না হলে দক্ষিণ আফ্রিকা সফর বয়কট করবে অস্ট্রেলিয়া ‘এ’ দল। অবশেষে সে পথেই হাঁটল ম্যাক্সওয়েল, উসমান খাজারা। এদিকে শুধু দক্ষিণ আফ্রিকা সফর নয় পরবর্তী বাংলাদেশ ও অ্যাশেজ সিরিজ নিয়েও ভাবতে শুরু করছে ক্রিকেটাররা!

উল্লেখ্য, ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রস্তাবিত বেতন কাঠামো প্রত্যাখান করে চুক্তিতে সই করেনি অস্ট্রেলিয়ার ২৩০ পেশাদার ক্রিকেটার। ৩০ জুন ছিল বেতন চুক্তি নবায়নের শেষ দিন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

দ. আফ্রিকা সফর বাতিলের সিদ্ধান্ত অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের

আপডেট টাইম : ০৭:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭