বাঙালি কণ্ঠ ডেস্কঃ লাক্স তারকা মাশিয়াত রহমান। তার সমসাময়িকরা অনেকেই এখন নাটকের ব্যস্ত অভিনেত্রী। সেখানে মাশিয়াত একেবারেই অনুজ্জ্বল। এমনকি গেল ঈদেও তাকে সরব দেখা যায়নি। এ ব্যাপারে মাশিয়াত বলেন, আমি সব মাধ্যমে টুকিটাকি কাজ করছি। তবে মডেলিংটাই আমাকে বেশি টানে। তাই সারা বছরই মডেলিংয়েই ব্যস্ত থাকতে চাই। সম্প্রতি আড়ং ও প্রাণের বিজ্ঞাপনে তাকে দেখা গেছে। মাশিয়াতের সাবলীল উপস্থিতি সবার নজর কেড়েছে। মডেল অভিনেত্রী মাশিয়াত বর্তমানে একটি ডেইলি সোপে কাজ করছেন। তার অভিনীত তুমি আছ তাই নাটকটি এসএ টিভিতে প্রচার হচ্ছে। আহসানুল হাসানের পরিচালনায় এখানে তার বিপরীতে অভিনয় করেছেন তরুণ অভিনেতা আশিক। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মাশিয়াত বলেন, নাটকে আমার চরিত্রের নাম টুইঙ্কেল। যে ভালোবাসা ছাড়া কিছুই বোঝে না। ভালোবাসার মূল্য দিতে জানে মেয়েটি। মাশিয়াত আরও বলেন, কাজে ব্যস্ত থাকতে আমার ভালো লাগে। তবে মডেলিংটা আমি মনোযোগ দিয়ে করতে চাই। সামনে আরও ভালো কিছু বিজ্ঞাপনের কাজের অফার পেয়েছি। ব্যাটে বলে মিলে গেলে ওই বিজ্ঞাপনগুলোয় দর্শক আমাকে দেখতে পাবেন।
সংবাদ শিরোনাম :
অহংকারমুক্ত পরিচ্ছন্ন জীবনই প্রকৃত সফলতা
মিটফোর্ডে সোহাগ হত্যা: ২১ আসামির বিরুদ্ধে বিচার শুরু, সাক্ষ্য ১৯ জুলাই
আজ বাংলাদেশে আসছেন ভারতের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারী নেতৃত্ব
খামেনিকে উৎসর্গ করে আদনান সামির ৪ গান
মুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ
বিশ্বকাপে সেমিফাইনালের লড়াইয়ে চার পরাশক্তি, কে কার মুখোমুখি
কাতারের সাবেক আমিরের মৃত্যু
পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ প্রধানমন্ত্রীর
ঢাকার সড়ক যেন নদী, অন্তহীন দুর্ভোগে নগরবাসী
মডেলিংই আমাকে বেশি টানে
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০৭:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০১৭
- 464
Tag :
জনপ্রিয় সংবাদ


























