ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

গঙ্গা নদীতে ভাসমান বাক্স থেকে নবজাতক উদ্ধার

বাঙালী কণ্ঠ ডেস্কঃ ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের গাজীপুরে গঙ্গা নদী থেকে সদ্যোজাত এক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। মাত্র ৩ সপ্তাহ বয়সী এই শিশুটি নদীতে ভাসতে থাকা একটি কাঠের বাক্সের মধ্যে ছিল। তাকে উদ্ধার করেন স্থানীয় মাঝি গুল্লু চৌধুরী। বিবিসির বরাত দিয়ে খবর প্রকাশ করেছে নিউ ইয়র্ক পোস্ট।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার গঙ্গায় একটি কাঠের বাক্স ভাসতে দেখেন মাঝি গুল্লু চৌধুরী। সেটি থেকে কান্নার শব্দ আসছিল। তা শুনে বাক্স খুলে দেখেন ভেতরে সদ্যোজাত এক কন্যাশিশু।

মাঝি গুল্লু চৌধুরী বলেন, শিশুকন্যাটিকে উপহার দিয়েছে গঙ্গা নদী। তাই এটিকে বড় করতে চাই। যে বাক্স থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে সেটিতে হিন্দু দেব-দেবীদের ছবি লাগানোসহ শিশুর রাশিফলও ছিল। সেখানে জন্ম তারিখও উল্লেখ করা ছিল।

স্থানীয় পুলিশ জানিয়েছে, শিশু কল্যাণ কর্মকর্তাদের মাধ্যমে শিশুকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে এখন কার কাছে থাকবে তা এখনো নির্ধারিত হয়নি। ঘটনার তদন্ত চলছে।

পুলিশের এক কর্মকর্তা জানান, নবজাতকের শারীরিক পরীক্ষা করা হয়েছে এবং তার বাবা-মায়ের সন্ধান করা হচ্ছে।

এদিকে, শিশুটিকে উদ্ধার করা মাঝির প্রশংসা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, নবজাতকের সকল দায়িত্ব নেবে রাজ্য সরকার। আর মাঝি সকল সরকারি প্রকল্পের সুবিধা পাবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

গঙ্গা নদীতে ভাসমান বাক্স থেকে নবজাতক উদ্ধার

আপডেট টাইম : ০৮:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১