ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে সতর্ক করে যা বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

কিশোরগঞ্জে বন্যার্ত ও ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে রাষ্ট্রপতিপুত্র রাসেল আহমেদের (তুহিন) উদ্যোগে ত্রাণ বিতরণ

বাঙ্গালী কণ্ঠ ডেস্কঃ  এ বছর আগাম বন্যা ও পাহাড়ি ঢলে হাওর অঞ্চলের বেশিরভাগ ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। এর ফলে এই অঞ্চলের কৃষক ও কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিরা ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে।

এর উপর সম্প্রতি জেলার কিছু কিছু এলাকা বন্যায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়ন অন্যতম।

চৌদ্দশত ইউনিয়নের বন্যার্ত ও ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের পরিচালক রাসেল আহমেদের (তুহিন) উদ্যোগে এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সৌজন্যে আজ শনিবার ত্রাণ বিতরণ করা হয়।

রাষ্ট্রপতিপুত্র রাসেল আহমেদ এ সময় বলেন, এরই মধ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী  বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। এই ভয়াবহ ক্ষতি মোকাবিলায় বিভিন্ন সরকারি প্রণোদনাও ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সমাজের বিত্তবান মানুষকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।

রাসেল আহমেদ আরো বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা করেছেন, হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্তদের কেউ না খেয়ে থাকবে না। এই দুর্যোগ মোকাবিলার সরকার এরই মধ্যে সব ধরনের পদক্ষেপ নিয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে সম্মিলিতভাবে ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান রাসেল আহমেদ। তিনি এ উদ্যোগের জন্য বিজিবিকে আন্তরিক ধন্যবাদ জানান।

এ সময় বিজিবি ময়মনসিংহ সেক্টরের সেক্টর কমাণ্ডার কর্নেল কাজী অনিরুদ্ধ, মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল, মোহাম্মদ সাজাহান, মুহাম্মদ সাইদুল হক, ছাত্রলীগের জেলা কমিটির সভাপতি লিমন ঢালী, মানিক সাত্তার, খালেদ ও রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না

কিশোরগঞ্জে বন্যার্ত ও ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে রাষ্ট্রপতিপুত্র রাসেল আহমেদের (তুহিন) উদ্যোগে ত্রাণ বিতরণ

আপডেট টাইম : ০৪:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০১৭