ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে সতর্ক করে যা বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

মৌসুমী যদি বয়স্ক হয়, তাহলে রোজিনা-অঞ্জনা-চম্পা ম্যাডামদের অবস্থান কোথায়?

বাঙালী কণ্ঠ নিউজঃ ঢাকাই চলচ্চিত্রের চিরসবুজ নায়িকা বলা হয়ে থাকে মৌসুমীকে। দীর্ঘ দুই দশক যাবত নিজের রূপ-লাবণ্য ধরে রেখেছেন এই প্রিয়দর্শিনী। কিন্তু, এই মৌসুমীকেই ‘বয়স্ক’ অভিনেত্রী বলেছেন মিশা সওদাগর। শনিবার (৮ জুলাই) এফডিসিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সম্বোধন করেন তিনি। পরে অবশ্য মিশা জানিয়েছেন যে, তিনি মৌসুমীকে সম্মান জানিয়েই এই সম্বোধন করেছেন।

বিষয়টি নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে ঢালিউডে। এবার এ প্রসঙ্গে ওমর সানি ফেসবুক  লাইভে এসে কথা বলেছেন। সানি বলেন, চলচ্চিত্রে আমার বয়স প্রায় ২৮-২৯ বছর হয়ে গেলো। বয়স্ক মনে হচ্ছে? আসলে শিল্পীরা কখনোই বয়স্ক হন না। আমার কাছে এখনো পৃথিবীর সবচেয়ে হ্যান্ডসাম মানুষ মনে হয় অমিতাভ বচ্চনকে।

আমি কিন্তু খুব সাধারণ মধ্যবিত্ত পরিবারের একটি ছেলে। স্বীকার করে নিচ্ছি। আপনাদের ভালোবাসায় আমি ওমর সানি। আপনারাই আমাকে একসময় নম্বর ওয়ান হিরো বানিয়েছিলেন। গতকাল (৮ জুলাই) একটি জায়গায় মিশা সওদাগর মৌসুমীকে বয়স্ক বলেছে। ও (মিশা) সবসময় বলে যে, ও ইউনিভার্সিটি থেকে পড়াশুনা করে তারপর আর্টিস্ট হয়েছে। মিশা তুমি কোন জায়গা থেকে এসেছো, তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, সবই আমি জানি।

তো মিশা তুমি মৌসুমীকে বয়স্ক বলেছো, এটাকে শিক্ষা বলে? তুমি কোন ক্লাসে পড়েছো, এটা আমার জানতে হবে। মৌসুমী যদি বয়স্ক হয়, তাহলে রোজিনা, অঞ্জনা, চম্পা আপার অবস্থান কোথায়? ববিতা বা শাবানা আপার কথা নাই বা বললাম। এই তোমার মানসিকতা?

আমি উজ্জ্বল সাহেবকে বলেছিলাম- মিশাকে নিতে হবে। উজ্জ্বল সাহেব বলেছিলেন-মিশা আবার কে?  আমি বলেছিলাম, একটা ছেলে আছে, ওকে ভিলেন হিসেবে নেন। তখন তোমার কি অবস্থান ছিলো মিশা? দশ হাজার টাকার আর্টিস্ট ছিলা না। আর তখন আমার আর মৌসুমীর অবস্থান কোথায়?

তুমি বলেছো, তুমি ছাড়া চলচ্চিত্র অচল। তোমার গত দুই বছরে ‘লাভ ম্যারেজ’ ছাড়া কি হিট ছবি আছে? একটা ছবি দেখাতে পারবা? শাকিব ছাড়া তুমি তো জিরো। তুমি আমাকে বেকার বলেছো, গত তিন বছরে আমার কতগুলি ছবি রিলিজ হয়েছে?

শিল্পী সমিতি নিয়ে আমি কিছু কথা বলতে চাই। আমাদের কিংবদন্তি, চলচ্চিত্রের আশীর্বাদ রাজ্জাক আংকেলকে নিয়ে যখন কথা হলো, সবাই চুপ। আলমগীর সাহেব ফিল্ম বোঝেন না, তখনো সমিতি চুপ। চিকন আলী নামের একজন অভিনেতা আছে, তাকে বেদড়ক মারা হলো, সেখানেও শিল্পী সমিতি চুপ।

এছাড়া যৌথ প্রযোজনার ছবি প্রসঙ্গে ওমর সানি বলেন, আমি যৌথ প্রযোজনার বিপক্ষে না। আমিও চাই যৌথ প্রযোজনার ছবি হোক। তবে সেটা নিয়মমাফিক হোক। ৫০-৫০ ভাবে হোক।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না

মৌসুমী যদি বয়স্ক হয়, তাহলে রোজিনা-অঞ্জনা-চম্পা ম্যাডামদের অবস্থান কোথায়?

আপডেট টাইম : ১১:২২ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০১৭