বাঙালী কণ্ঠ ডেস্কঃ সুদানের ফুটবলীয় কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফা। দেশটির ফুটবল এসোসিয়েশনে (এসএফএ) সরকারের হস্তক্ষেপের কারণে ফিফার নেয়া নিষেধাজ্ঞার ফলে সুদানের জাতীয় ফুটবল দল কোন ধরনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবে না। একইসঙ্গে দেশটির বিভিন্ন ক্লাব সব ধরনের কন্টিনেন্টাল প্রতিযোগিতা থেকেও নিষিদ্ধ থাকবে। গত ২৭ জুন ফিফার কাউন্সিল সভায় সুদানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার এই সিদ্ধান্ত হয়। ফিফার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এই সিদ্ধন্তের ফলে আফ্রিকার শীর্ষ দুটি ক্লাব প্রতিযোগিতা অর্থাৎ চ্যাম্পিয়নস লিগ ও কনফেডারেশন্স কাপে খেলতে পারবে না আল-হিলাল, আল মেরিখ ও আল-হিলাল ওবেদ ক্লাব। গত ২ জুন মুতাসিম জাফর একলাতিমকে সড়িয়ে আব্দেল রহমান একলাতিমকে সরকারের হস্তক্ষেপে সভাপতি হিসেবে নিয়োগ দেয়া হয়। ২৭ জুন ফিফা বিষয়টি বাতিলের নির্দেশ দিলেও সুদান তা বাস্তবায়ন করেনি।
সংবাদ শিরোনাম :
একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর
সাত জেলায় বন্যায় ৫১ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি, আরো পাঁচ দিন ভারি বর্ষণের শঙ্কা
জামাল ভূঁইয়ার নায়িকা জেবা জান্নাত
কাতারের সাবেক আমির শেখ হামাদের দাফন সম্পন্ন
সেমিফাইনালে আগুনঝরা দুই লড়াই, কারা এগিয়ে ফাইনালের পথে
পানির নিচে রাজধানী
ঝুম বৃষ্টিতে খিচুড়ি খাওয়ার উপকারিতা
মানুষের হাতে বাড়ছে নগদ টাকা
বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে
ফুটবলে সুদানকে নিষিদ্ধ করল ফিফা
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ১২:২৬ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০১৭
- 449
Tag :
জনপ্রিয় সংবাদ


























