বাঙালী কণ্ঠ নিউজঃ অবশেষে দীর্ঘদিনের বান্ধবী মডেল জোয়ানা সাঞ্জকে বিয়ে করলেন দানি আলভেজ। অনেকটা গোপনে ইবিজা দ্বীপে গিয়ে গতকাল শনিবার এই স্প্যানিশ মডেলকে বিয়ে করলেন ব্রাজিলিয়ান তারকা।
নিজের বিয়ে অনেকটাই নিশ্চুপেই করেন আলভেজ। তবে বিয়েতে আমন্ত্রিত কাছের বন্ধু-বান্ধবরা সামাজিক যোগাযোগের মাধ্যমে সেই থবর জানাতে ভুল করেননি। ইনস্টাগ্রাম ও টুইটারে আলজেভ-জোয়ানা দম্পতির বেশ কয়েকটি ছবি এরইমধ্যে ভাইরাল।
স্পেনের বেশ কয়েকটি গ্ল্যামার ম্যাগাজিনের মডেল হিসেবে সরব ২৩ বছর বয়সী জোয়ানা সাঞ্জের উপস্থিতি লক্ষ্য করা যায়। ইনস্টাগ্রামে তার প্রায় সাড়ে তিন লাখ অনুসারী রয়েছে। যদিও এখনো সেখানে তিনি বিয়ের কোনো ছবি প্রকাশ করেননি।
বার্সেলোনার সাবেক তারকা আলভেজ জুভেন্টাসে দুই বছর কাটানোর পর ফ্রি ট্রান্সফারে ক্লাবটিকে বিদায় জানিয়েছেন। আসন্ন মৌসুমের আগেই ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটির সঙ্গে দুই বছরের চুক্তিতে আবদ্ধ হওয়ার ব্যাপারে তিনি মৌখিকভাবে সম্মত হয়েছেন বলে জোর গুঞ্জন ভেসে বেড়াচ্ছে।

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 
























