ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

বন ছেড়ে নগর পরিদর্শনে সিংহ পরিবার!

বাঙালী কণ্ঠ ডেস্কঃ ঠিক যেন একদম রাজার মতোই বাচ্চাকাচ্চা নিয়ে নগর পরিদর্শনে বেড়িয়েছেন পশুরাজ সিংহ। না কোনো রূপকথার গল্প নয়, বাস্তবেই দুই শাবকসহ পাঁচ সিংহের শহরের রাস্তায় হেঁটে বেড়ানোর দৃশ্য ভাইরাল হয়েছে।

গুজরাতের আমরেলির পিপাভাও বন্দরে এই ঘটনা ঘটে বলে টাইমস নাও বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে।

ওল্ড বোম্বে নামে এক টুইটার পেজে প্রথম ওই ভিডিও আপলোড করা হয়। এরপর তা ভাইরাল হয়।
এদিকে, বন ছেড়ে লোকালয়ে সিংহের দলকে ঘুরে বেড়াতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন বন্দরের কর্মীরা।

তবে রাতের বেলা খুব বেশি জন সামগম সেখানে ছিল না। পরে নিকটস্থ বনবিভাগে খবর দেওয়া হয়। ওই সিংহের দল খাবারের খোঁজে শহরে ঢুকে পড়েছিল বলে ধারণা করা হচ্ছে।

এর আগে ২০১৯ সালে ভারতের জুনাগড়ে রাতের বেলায় লোকালয়ে ঢুকে পড়েছিল একদল সিংহ। জঙ্গলের প্রাণীরা সাধারণত মানুষের সংস্পর্শ এড়িয়েই চলে। তবে সম্প্রতি বণ্য প্রাণীদের এভাবে লোকালয়ে ঢুকে পড়ার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে খাদ্য সংকটেই আচরণগত পরিবর্তন ঘটছে এসব প্রাণীর।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

বন ছেড়ে নগর পরিদর্শনে সিংহ পরিবার!

আপডেট টাইম : ০৩:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১