ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে সতর্ক করে যা বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

ব্যথার সঙ্গে ঝিঁঝিঁ অবশ

বাঙালী কণ্ঠ নিউজঃ  কোমরের পেছন থেকে ঊরুর পেছন দিকে নেমে আসা তীব্র ব্যথার একটি কারণ সায়াটিকা। সায়াটিকা স্নায়ুতে চাপ পড়ার কারণে এই ব্যথা হয়। এই ব্যথা পশ্চােদশ হয়ে ঊরু ও পায়ের পেছন দিকে নেমে আসে, এমনকি হাঁটু বা গোড়ালি পর্যন্তও আসতে পারে। ব্যথার সঙ্গে ঝিঁঝিঁ অবশ অনুভূতিও থাকতে পারে। পায়ের পেশিশক্তি কমে যেতে পারে। একটু হাঁটাহাঁটি, ওজন বহন, হাঁচি-কাশিতে ব্যথাটা বাড়ে। কারণ অনুযায়ী সায়াটিকা ব্যথার চিকিত্সা করাতে হয়। ছোটখাটো ভঙ্গির ভুল, পেশির স্ট্রেইন বা আঘাতজনিত ব্যথা সাধারণ কিছু চিকিত্সায় সেরে যায়। তবে মেরুদণ্ডের হাড়ে সমস্যা হলে শল্য চিকিত্সার প্রয়োজন হতে পারে। ব্যথা কমাতে কিছু নির্দেশনা অনুসরণ করতে পারেন। নিচু হয়ে বসবেন না বা কোনো কিছু তুলবেন না। নিচু নরম মোড়া বা আসনে বসা ঠিক নয়। উবু হয়ে কোনো কাজ করবেন না। ব্যথা কমাতে একবার আইস প্যাক এবং তারপর একবার গরম পানিতে ভেজা তোয়ালে হাঁটু ও ঊরুর পেছন দিক দিয়ে সেঁক দিতে পারেন। এতে কিছুটা আরাম হবে। চিত্ হয়ে শক্ত বিছানায় শোবেন। হাঁটুর নিচে একটা বালিশ দিয়ে শুতে পারেন। চিকিত্সকের পরামর্শ অনুযায়ী ব্যথানাশক, পেশি শিথিলায়ক ওষুধ সেবন করা যায়। ব্যথা একটু কমলে চিকিত্সকের নির্দেশনা অনুযায়ী ব্যায়ামগুলো করতে পারেন। ওষুধ বা ব্যায়ামে না সারলে প্রয়োজনে মেরুদণ্ডের শল্য চিকিত্সা করাতে হবে। বর্তমানে পারকিউটেনিয়াস এনডোস্কোপিক ডিস্কের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে কোনো কাটাছেঁড়া ছাড়া, অজ্ঞান না করে, সেলাইবিহীন সার্জারি করা হয়। এ ধরনের সার্জারির পর এক দিনেই রোগী বাড়ি ফিরতে পারেন। এক সপ্তাহের মধ্যে কর্মস্থলে ফিরতে পারেন। ডা. মো. নুরুজ্জামান খান নিউরোসার্জারি বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না

ব্যথার সঙ্গে ঝিঁঝিঁ অবশ

আপডেট টাইম : ০৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০১৭