ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

কাউকে লাঞ্ছনাকর দণ্ড দেওয়া যাবে না: ড. কামাল

স্বাধীন বিচার বিভাগ না থাকলে আমরা কেউ নিরাপদ থাকব না বলে মন্তব্য করেছেন সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন।

বৃহস্পতিবার দুপুরে হাইকোর্ট একটি মামলার শুনানি শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নারায়ণগঞ্জের স্কুলশিক্ষককে কান ধরে উঠবোস করানো সভ্য সমাজ ও সাংবিধানিক আইনের শাসনের পরিপন্থী। তিনি বলেন, সংবিধানেই বলা আছে, কাউকে কোনো লাঞ্ছনাকর দণ্ড দেওয়া যাবে না। কিন্তু  শিক্ষককে প্রকাশ্যে ছাত্র ও জনতার সামনে কান ধরে উঠবোস করানো জাতির জন্য লজ্জাকর।

কামাল হোসেন বলেন, কেউ কোনো অপরাধ করলে তার বিচারের জন্য দেশে আইন আছে। এই আইনে তার বিচার হয়। অভিযোগ পাওয়া গেলে চার্জশিট দেওয়া হয়। এরপর বিচারের বিষয়টি আসে।

কিন্তু এই শিক্ষককে বিনা বিচারে লাঞ্ছনাকর দণ্ড দেওয়া হয়েছে। আইন অনুযায়ী এই ধরনের দণ্ড কাউকে দেওয়া যায় না।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

কাউকে লাঞ্ছনাকর দণ্ড দেওয়া যাবে না: ড. কামাল

আপডেট টাইম : ০৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০১৬