ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

হাঁসের মুখে মানুষের বুলি (ভিডিও)

বাঙালী কণ্ঠ ডেস্কঃ আপনাকে যদি বলা হয় কোনো হাঁস মানুষের মতো কথা বলছে তাহলে আপনার বিশ্বাস নাও হতে পারে। তবে সম্প্রতি অবশ্য এক হাঁসের মুখে মানুষের বুলি শুনে তাজ্জব বনে গেছেন নেটিজেনরা।

সম্প্রতি নেদারল্যান্ডসের লিডেন বিশ্ববিদ্যালয় আর অস্ট্রেলিয়ার গবেষকরা এক গবেষণায় দেখেছেন, পানিতে বিচরণকারী হাঁসও মানুষের বুলি নকল করতে পারে।

এক অডিও ক্লিপে টিডবিনবিলা নেচার রিজার্ভের একটি পুরুষ হাঁসকে বারবার ইংরেজিতে ‘ইউ ব্লাডি ফুল’ বলতে শোনা গেছে। গবেষকরা জানিয়েছেন, রিপার নামের ওই হাঁসটি পার্কের একজন তত্ত্ববধায়কের মুখে এই বুলি শুনে শিখে নেয়।

আরেকটি ভিডিও ক্লিপে ওই হাঁসকে দরজা খোলা ও বন্ধ করার আওয়াজ করতে শোনা গেছে।  মজার ব্যাপার হলো, সঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার সময়ই কেবল মানুষের ওই বুলি আর দরজা খোলা ও বন্ধ করার আওয়াজ করেছে রিপার।

গবেষণায় পাওয়া তথ্য দেখে ধারণা করা হচ্ছে, তোতা, ইউরোপীয় স্টারলিং ও ময়নার মতো মানুষের বুলি নকল করার ক্ষমতা হয়েছে ওই হাঁসের।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

হাঁসের মুখে মানুষের বুলি (ভিডিও)

আপডেট টাইম : ০৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১