ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির বন্যাদুর্গতদের খোঁজ নিতে রোববার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী

মর্তমান কলার নানান গুনাগুণ

বাঙালী কণ্ঠ ডেস্কঃ কলা যেমন পুষ্টিকর, তেমনই সুস্বাদু। কাঁচকলার কোফতা থেকে পাকা কলার মিষ্টি বড়া, রসনা তৃপ্তিতেও কম যায় না এই ফল। প্রাতরাশেও অনেকেরই সঙ্গী হয়ে উঠেছে কলা। তেমনই একটি হল মর্তমান কলা। মাঝারি আকারের এই কলা স্বাদে অত্যন্ত মিষ্টি।

প্রিয় এই ফলটির ইতিহাস নিয়ে কখনও ভেবে দেখেছেন? জানেন কি মর্তমান কলার এমন নাম কেন?

বিভিন্ন দেশের নামানুসারে কলার নামও হয় আলাদা আলাদা। এই কলার নামের সঙ্গে সম্পর্ক রয়েছে মায়ানমারের।

মায়ানমারের থাটন জেলার অন্তর্গত একটি ছোট শহর মোতাম্মা। ১২৮৭ সাল থেকে ১৩৬৪ সাল পর্যন্ত মার্তাবান সাম্রাজ্যের রাজধানী ছিল মোতাম্মা। পরবর্তীকালে রাজ্যটিরই নাম হয়ে যায় মোতাম্মা।

মার্তাবান থেকেই মর্তমান শব্দটি এসেছে। এই বিশেষ কলা মায়ানমারের মার্তাবান থেকে এ দেশে এসেছিল। সে কারণেই এই কলার নাম মর্তমান।

মাঝারি আকারের এই কলা গুণে ভরপুর। ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ডায়েটরই ফাইবার, পটাশিয়াম, ক্যালসিয়াম, তামা, আয়রন, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, সালফার, রাইবোফ্ল্যাভিন, নিয়াসিন, অ্যান্টিঅক্সিড্যান্ট এবং অপরিহার্য ফ্যাটি অ্যাসিড রয়েছে এতে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা

মর্তমান কলার নানান গুনাগুণ

আপডেট টাইম : ০৪:৫১ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১