ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

এক বোয়ালের দাম ৩৫৫২৫ টাকা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলেদের জালে সাড়ে ১৪ কেজি ওজনের একটি বোয়াল এবং ১৩ কেজি ও সাড়ে ১২ কেজি ওজনের দুটি কাতল মাছ ধরা পড়েছে। সোমবার (১২ ডিসেম্বর) ভোরে পদ্মা নদী থেকে বোয়াল মাছটি বাসুদেব হালদারের জালে এবং কাতল মাছ দুটি নিরা হালদার ও কালী হালদারের জালে ধরা পড়ে।

জানা গেছে, জেলে নিরা হালদার, কালী হালদার ও বাসুদেব হালদার তাদের সহযোগীদের নিয়ে  ভোররাতে পদ্মায় মাছ ধরতে বের হন। পরে দৌলতদিয়া ঘাটের অদূরে তাদের জালে কাতল ও বোয়াল মাছগুলো ধরা পড়ে। মাছগুলো বিক্রির জন্য তারা সকালে দৌলতদিয়া ঘাটে নিয়ে আসলে স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা মাছগুলো কিনে নেন।

dhakapost

মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, জাফরগঞ্জের জেলে বাসুদেব হালদারের জালে সাড়ে ১৪ কেজি ওজনের বোয়াল মাছটি ধরা পড়ার খবর পেয়ে তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করি। সকালে ২ হাজার ৪৫০ টাকা প্রতি কেজি দরে ৩৫ হাজার ৫২৫ টাকা দিয়ে কিনে নিই। এছাড়াও সাড়ে ১২ কেজি ও ১৩ কেজি ওজনের কাতল দুটি ১ হাজার ৩০০ টাকা প্রতি কেজি দরে ৩৩ হাজার ১৫০ টাকায় কিনে নিই। মাছগুলো সামান্য লাভে বিক্রি করে দিয়েছি।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা শাহ মো. শাহারিয়ার জামান সাবু বলেন, পদ্মা নদীতে মাঝে মধ্যে বড় মাছ দেখা যায়। সাধারণ মানুষ কিনতে না পারলেও যাদের টাকা আছে, তারা খবর পেয়েই কিনে নেন। বড় মাছে জেলেদের পাশাপাশি ব্যবসায়ীরা ভালো দাম পেয়ে খুশি হন। নদীতে পানির সঙ্গে স্রোত কম থাকলে পাঙাশ, রুই, কাতল, বোয়ালসহ দেশীয় বড় বড় মাছ আরও ধরা পড়বে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

এক বোয়ালের দাম ৩৫৫২৫ টাকা

আপডেট টাইম : ০৬:১৯ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২