ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটন মন্ত্রীর আমরা মালিক নই, ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ঢাকার চারপাশে নৌপথ চালু ও দূষণ রোধের সিদ্ধান্ত টাঙ্গুয়ার হাওরে হাউসবোট ও পর্যটকবাহী নৌযান চলাচলে নিষেধাজ্ঞা যেভাবে বানাবেন এক কাপ ‘পারফেক্ট’ দুধ চা বিশ্বজয়ী আন্ডারওয়াটার ড্রোন নির্মাতাদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর বাংলাদেশ ফুটবল লিগে খেলতে তিন ক্লাবকে ‘আমন্ত্রণ’ বাফুফের মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের ৩৬ জুলাই উদ্‌যাপনে কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’ রাজনীতি বিভেদ বাড়ায়, আমরা সম্প্রীতির সমাজ চাই: মির্জা ফখরুল

শীতের ঠান্ডাজনিত সমস্যা থেকে মুক্ত থাকবেন যেভাবে

শীতকালে প্রায় সবাই কমবেশি ঠান্ডাজনিত সমস্যায় ভোগেন। বিশেষ করে হাঁচি-কাশি অনেকেরই হয়ে থাকে। এই সময়ে জ্বর, হাঁচি, কাশি শিশু থেকে শুরু করে বড়দেরকে পর্যন্ত ভোগায়। আর এই সমস্যা থেকে বাঁচতে কিচু পানীয় আছে যেগুলো পান করলে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

আদা, লেবু ও মধু: আদায় থাকে জিঞ্জারল, জিঞ্জারন-এর মতো অ্যান্টিইনফ্ল্যামেটরি ও অ্যান্টিঅক্সিডেন্টের মতো উপাদান যা ঠান্ডা লাগার হাত থেকে বাঁচায়। এক কাপ পানিতে আদা কুচি দিয়ে ফুটিয়ে, লেবুর রস ও মধু মিশিয়ে প্রতিদিন সকালে খালিপেটে খেয়ে নিন।

দারুচিনি-পানি: দারুচিনি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিঅক্সিড্যান্ট হিসেবে কাজ করে। গরম পানিতে কয়েক টুকরো দারুচিনি দিয়ে তা ফুটিয়ে নিয়মিত খান। বুকে কফ জমবে না। পাশাপাশি সাইনাস ও মাইগ্রেনের সমস্যাও দূর হবে।

গোলমরিচ চা: গোলমরিচে রয়েছে পিপারিনের মতো কেমিক্যাল যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। নিয়মিত সকালে খালি পেটে এক কাপ চায়ে ৩-৪ টা গোলমরিচের গুঁড়ো মিশিয়ে পান করলে হাঁচি, কাশি, বুকে কফ জমা, নাক বন্ধের মতো সমস্যা দূর হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটন মন্ত্রীর

শীতের ঠান্ডাজনিত সমস্যা থেকে মুক্ত থাকবেন যেভাবে

আপডেট টাইম : ০৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২