ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

যেসব শর্তে ইউটিউব শর্টস থেকে টাকা পাবেন

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং সাইট ইউটিউব টিকটকের সঙ্গে টেক্কা দিতে নিয়ে আসে ইউটিউব শর্টস। বর্তমানে বিশ্বের অন্যতম শর্ট ভিডিও তৈরির প্ল্যাটফর্ম টিকটকের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। এই মুহূর্তে কয়েকশ কোটি ব্যবহারকারী আছে টিকটকের। এই জনপ্রিয়তার ভিড়েই হারিয়ে যেতে বসেছিল ইউটিউবের গ্রাহক।

তবে কিছুটা গ্রাহক ফিরে পেয়েছে ইউটিউব শর্টস ভিডিও চালু করার পর। তবে এবার শর্টসের থেকে অর্থ উপার্জনের সুযোগ তৈরি করে দিতে চলেছে ইউটিউব। আগামী ফেব্রুয়ারি মাস থেকে শর্টস ভিডিও নির্মাতাদের জন্য আয়ের সুযোগ চালু করতে যাচ্ছে ইউটিউব।

নতুন এ উদ্যোগের আওতায় শর্টস ভিডিও নির্মাতাদের জন্য আলাদা মনিটাইজেশন প্রোগ্রাম চালু করা হবে। ফলে শর্টস ভিডিওতে দেখানো বিজ্ঞাপন থেকে আয়ের নির্দিষ্ট অংশ পাবেন ভিডিওর নির্মাতারা। এর মাধ্যমে ইউটিউবের সাধারণ ভিডিওর পাশাপাশি শর্টস ভিডিও তৈরি করে আলাদাভাবে আয় করা যাবে।

এক ব্লগ বার্তায় ইউটিউব জানিয়েছে, ফেব্রুয়ারির শুরুর দিকে শর্টস ভিডিওর জন্য মনিটাইজেশন সুবিধা চালু করা হবে। নির্মাতারা যেদিন থেকে এ সুবিধার যোগ্য হবেন, সেদিন থেকেই শর্টস ভিডিওতে দেখানো বিজ্ঞাপনের নির্দিষ্ট অংশ আয় করতে পারবেন। তবে এ জন্য অবশ্যই ইউটিউবের নতুন পার্টনার প্রোগ্রামের সঙ্গে যুক্ত হতে হবে শর্টস ভিডিও নির্মাতাদের।

উল্লেখ্য, ইউটিউব শর্টসে সর্বোচ্চ ৬০ সেকেন্ডের ভিডিও তৈরি করে বিনিময় করা যায়। আকারে ছোট হওয়ায় এসব ভিডিও ইউটিউবে খুবই জনপ্রিয়। তবে মনিটাইজেশন প্রোগ্রাম চালু না থাকায় বর্তমানে এসব ভিডিও তৈরি করে আয় করা যায় না। আর তাই এবার মূল ভিডিওর আদলে শর্টস ভিডিওতে বিজ্ঞাপন দেখিয়ে নির্মাতাদের আয়ের সুযোগ দেওয়ার উদ্যোগ নিয়েছে ইউটিউব।

জানা গেছে, শর্টস ভিডিও থেকে আয়ের জন্য অবশ্যই চ্যানেলে কমপক্ষে এক হাজার গ্রাহক বা সাবস্ক্রাইবার থাকতে হবে। শুধু তা–ই নয়, এক বছরের মধ্যে চ্যানেলে থাকা ভিডিওগুলো দেখার সময় কমপক্ষে চার হাজার ঘণ্টা হতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

যেসব শর্তে ইউটিউব শর্টস থেকে টাকা পাবেন

আপডেট টাইম : ০৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩