ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

বাইশটা এক টাকার নোট ও জুয়া খেলা

রাত্র ন’টার দিকে চৌকিদার এসে থানার সেকেন্ড অফিসারকে বলল, স্যার একটা জুয়া খেলার সংবাদ আছে। জামালপুর জেলার বকশীগঞ্জ থানা এলাকায় ১৯৯৮ সনের দিকে অপরাধ বলতে তখন জুয়া খেলা এবং গরু চুরিই ছিল অন্যতম। এলাকার অপরাধ সংক্রান্ত তথ্য পেতে তখন চৌকিদার এবং দফাদারদের উপরেই নির্ভর করতে হতো। তাই তাকে নিরাশ না করে বললাম, চলো।

দু’জন পোশাকধারী কনস্টেবলসহ চৌকিদারকে নিয়ে হাতে টর্চ লাইট সহ থানা থেকে ১৫ মিনিটের দূরত্বে‌র গ্রামের মধ্যে বিশাল মাঠের মাঝে গন্তব্যস্থল। দুপাশে কর্দমাক্ত মাঠে সদ্য লাগানো ইরি ক্ষেতের পাশ দিয়ে সরু আইলের উপর হাঁটছি।

দূরে হালকা কুপি বাতির আলো দেখা গেল। কাছাকাছি পৌঁছে দেখলাম শ্যালো মেশিনের একটি ঘর, পাঠখড়ি দিয়ে হালকা বেড়া দেওয়া। কাছাকাছি পৌঁছে পাঠখড়ির বেড়া ভেদ করে ভিতরে দৃষ্টি দিতেই দেখলাম, খালি গায়ে লুঙ্গি পরা তিন ব্যক্তি গোল হয়ে বসে তাস খেলছে।

ভিতরে ঢুকতেই পুলিশের উপস্থিতি টের পেয়ে বেড়া ভেঙে তিনজন দৌঁড়ে মাঠে কাদা পানির মধ্যে পড়ল। টর্চ মেরে দেখলাম ৫-৬ হাত দূরে গিয়ে তিনজনেই কাদার মধ্যে শুয়ে পড়ল। প্রথমে ভেবেছিলাম হয়তো স্লিপ করে পড়ে গিয়েছে। কিন্তু যখন দেখলাম নিজেরাই গড়াগড়ি করে গায়ে কাদা মাখছে তখন ভুল ভাঙলো। সাথে সাথে আমার কনস্টেবলরা ওদের ধরার জন্য খুব দ্রুতবেগে জুতো খুলে কাদা পানিতে নেমে পড়ল।

আমি ইচ্ছে করেই না নেমে ভাবলাম, আগে একটু দেখি আমার পালোয়ানরা কি করে! টর্চের আলো ধরে রাখলাম ওদের দিকে। চৌকিদার এবং কনস্টেবলরা যখনই ওদের ধরতে গেল দেখলাম ওদের হাত পিছলে লোকগুলো বেরিয়ে যাচ্ছে। এভাবে প্রায় ১/২ মিনিট চেষ্টা করে একজনার লুঙ্গি ধরে ফেলল। এবার সে নিজে ইচ্ছে করেই লুঙ্গিও খুলে ফেলল। শরীরে ওদের এতটাই কাদা যে কনস্টেবল এবং চৌকিদার ওদের শরীরের যে অংশই ধরে সাথে সাথে ওরা কারিকুরি করে পিছলে বের হয়ে আবার দৌঁড় দেয়। ততক্ষণে বুঝলাম ইচ্ছে করে কাদামাখা ছিল ওদের পালিয়ে যাওয়ার টেকনিক। ওদের এসব দেখে হাসতে হাসতে আমি আইলের উপর বসে পড়লাম। ওদের চিৎকার চেঁচামেচিতে ইতোমধ্যে গ্রামবাসী বিষয়টি টের পেল।

এভাবে ধস্তাধস্তির প্রায় দুই তিন মিনিটের চেষ্টায় দুই কনস্টেবল এবং এক চৌকিদার মিলে জন্মকালীন ড্রেস পরা অবস্থায় একজনকে ধরতে সক্ষম হলো! বাকি দুজন দিগম্বর অবস্থায় পালিয়ে গেল। কনস্টেবল, চৌকিদার এবং ধৃত ব্যক্তি সবার শরীরে এতটাই কাদা মাখামাখি হয়ে গেল যে কাউকে ঠিকমতো চেনাও যাচ্ছিল না। ওদের দেখে আমি হাসি থামাতে পারছিলাম না। ‌

লুঙ্গি পরিয়ে ধৃত ব্যক্তিকে সহ এবার শ্যালো মেশিন ঘর তল্লাশি করলাম। দেখলাম সেখানে বাইশটা এক টাকার নোট অর্থাৎ মোট ২২ টাকা এবং কিছু তাস পেলাম। চৌকিদারের তথ্যে এত বড় জুয়া খেলোয়াড় ধরেছি ভেবে আবারো হাসলাম।

ধৃত ব্যক্তিকে নিয়ে আইল বেয়ে মেইন রোডের দিকে যেতেই দুজন নারীর কান্নার বিলাপ শুনতে পেলাম। ওরা আমাদের দিকে এগিয়ে গগন বিদারী শব্দে কাঁদতে থাকলো। ছোট্ট একটা মেয়ে নিয়ে আমাদের সামনে এসে মহিলা বলল, স্যার ও আমার স্বামী। ‌ও খুব ভালো মানুষ, একটু তামোক খায় আর মাঝে মাঝে একটু জুয়া খেলে, ওকে দয়া করে ছেড়ে দেন। ছোট্ট মেয়েটি কাদামাখা ওর বাবাকে জড়িয়ে ধরল। দৃশ্যটি দেখে মুহূর্তেই আমার হাসি মাখা মুখখানা কালো হয়ে গেল। লঘু পাপী স্বামীর জন্য স্ত্রী আর সন্তানের ভালোবাসা দেখে বিস্মিত হলাম। মনে হলো জগতে এমন লঘু পাপের লোকের সংখ্যার অভাব নেই। কিন্তু এমন অকৃত্রিম ভালোবাসার লোকের বড়ই অভাব। ভাবলাম এমন ছোট অপরাধীকে আইনের আওতায় আনলে জগতের যতটুকু না ভালো হবে, তার চেয়ে ঢেরগুন বেশি ক্ষতিগ্রস্ত হবে সামনে দাঁড়ানো দুটি আত্মা।

আইনের মার প্যাচে না গিয়ে এই দুটি হৃদয়ের প্রতি সম্মান দেখানোর জন্য খুব ইচ্ছা হল। ওদের প্রতি খুব মায়া হল। বললাম আর যেন কখনো জুয়া না খেলে। অন্তত এই ছোট্ট নিষ্পাপ মেয়েটির দিকে তাকিয়ে হলেও যেন ও জুয়া খেলা বন্ধ করে। মেয়েটি তার বাবাকে নিয়ে হাসিমুখে চলে যাওয়ার দৃশ্যটি বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম! চাকুরী জীবনের অনেক উল্লেখযোগ্য ঘটনার মধ্যে মাঝে মধ্যেই ওদের চলে যাওয়ার দৃশ্যটি আমার চোখে ভাসে।

লেখক : সহকারী পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

বাইশটা এক টাকার নোট ও জুয়া খেলা

আপডেট টাইম : ০৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩