ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

ঢাকাকে বাঁচাতে হলে গাছ লাগাতে হবে : মেয়র আতিক

ঢাকাকে বাঁচাতে হলে গাছ লাগাতে হবে বলে উল্লেখ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

বৃহস্পতিবার (২ মার্চ) রাজধানীর গুলশানে ডা. ফজলে রাব্বি পার্কে ডিএনসিসির মেয়র বৃক্ষ রোপণ কার্যক্রম উদ্বোধনকালে একথা বলেন।

dhakapost

বাংলাদেশ-কোরিয়া বন্ধুত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির উদ্যোগে গুলশানে ডা. ফজলে রাব্বি পার্কে বৃক্ষ রোপণ কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন।

পরিবেশের জন্য গাছের গুরুত্ব অপরিসীম উল্লেখ করে মেয়র বলেন, গাছ পরিবেশের অপরিহার্য উপাদান। অথচ ঢাকা শহরে গাছের সংখ্যা প্রয়োজনের তুলনায় খুবই কম। ঢাকা শহরে যে অল্পকিছু গাছ আছে সেগুলোও কেটে স্থাপনা গড়ে তোলা হচ্ছে। ঢাকার তাপমাত্রা দিন দিন বেড়েই চলেছে। গাছপালা না থাকায় তাপমাত্রার অনুভূত হয় অনেক বেশি। ঢাকাকে বাঁচাতে হলে গাছ লাগাতে হবে।

মেয়র আতিকুল ইসলাম আরও বলেন, বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে সৌহার্দ্য ও ভাতৃত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির বৃক্ষ রোপণের উদ্যোগ দুই দেশের সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। পাশাপাশি দুই দেশের মধ্যে আর্থিক ও সাংস্কৃতিক সুসম্পর্ক রয়েছে। এ ধরনের কার্যক্রমে ভবিষ্যতে ডিএনসিসি সর্বাত্মক সহযোগিতা করবে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়, ডা. ফজলে রাব্বি পার্কের উন্নয়ন কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সহজ পরিচর্যা বিবেচনায় এ পার্কে দেশীয় ফলদ, বনজ বৃক্ষ, ঔষধি ও ফুলের গাছসহ প্রায় ৪৮০টি গাছ রোপণের প্রভিশন রয়েছে। ম্যানগ্রোভ ফরেস্ট জোনে ৮৫টি বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হবে এবং সংগঠনটি ৬ মাস পর্যন্ত তার পরিচর্যা করার দায়িত্ব নেবে।

এসময় ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন ডিএনসিসি মেয়রের বিভিন্ন ধরনের পরিবেশের উন্নয়ন বিষয়ক, জনসচেতনতা ও জনসেবামূলক কাজের প্রশংসা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোরিয়া বাংলাদেশ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) নাসিমা বেগম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

ঢাকাকে বাঁচাতে হলে গাছ লাগাতে হবে : মেয়র আতিক

আপডেট টাইম : ০৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩