ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান দলীয় নেতাকর্মীদের কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী ২০২৬ ফুটবল বিশ্বকাপ দেশে ফিরে সংবর্ধনা পেল মিশর ফুটবল দল ‘তাফহীমুল কোরআন’ পোড়ানোর দায়ে গ্রেফতার মেহেদী কারাগারে আল-আকসার গ্র্যান্ড মুফতিকে আটক করল ইসরায়েল কিশোরীর বস্তাবন্দী মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, দায় স্বীকার মায়ের

এক কেজি সবজির দাম ৮৫ হাজার টাকা

সবজির দাম আর কত! ৩০ টাকা, ৪০ টাকা কিংবা কখনো হতে পারে একশ টাকা কেজি। বিক্রেতা যা চাইবে তাও কিন্তু ক্রয় মূল্য নয়। দামাদামি করে যতটা কম মূল্যে কেনা যায় ক্রেতা সেই চেষ্টা করেন। ফলে ৩০ টাকার সবজি অনেক সময় এর চেয়ে কমে পাওয়া যায়।

তবে ‘হপ শটস’ নামে এক প্রকার সবজি কিনতে গেলে দামাদামি করা চলবে না। এক দাম। সেই দাম শুনে চোখ কপালে উঠবে অনেকের। কেজি প্রতি এই সবজির দাম ৮৫ হাজার টাকা!

হপ শটসের দেখা আপনি হরহামেশা পাবেন না। সব বাজারে তো পাবেনই না। এই বিশেষ ধরনের সবজির দেখা মিলবে হিমাচল প্রদেশে। দাম বেশি হলেও চাহিদা রয়েছে এর।

সারা বিশ্বের কাছে এই সবজির আলাদা একটি পরিচয় রয়েছে। বাংলাদেশ কিংবা এশিয়ায় এর চাহিদা না থাকায় খুব একটা চাষ দেখা যায় না। ইউরোপ ও আমেরিকায় এর বহুল চাষ দেখা যায়। সবজিটি দেখতে অনেকটা অ্যাসপারাগাসের মতো। খেতেও অনেকটা সে রকমই। অ্যাসপারাগাস যেভাবে রান্না করে খেতে হয় এই সবজিও সে ভাবেই খেতে পারবেন। এ ছাড়া আরও অনেক ব্যবহার রয়েছে এর।

এই গাছের ফুল হপ নামে পরিচিত। হপ ফুল দিয়ে বিয়ার তৈরি করা হয়। বিভিন্ন ধরনের পানীয়তে সুগন্ধীর কাজে ব্যবহার করা হয় এই ফুল। হপ ফুল দিয়ে তৈরি বিয়ারের মান হয় চমৎকার, যা সহজে নষ্ট হয় না।

হপ শটস প্রথম চাষ হয় জার্মানিতে। প্রথম পানীয়তে ব্যবহার করা হয় ১০৭৯ সালে। হপ শটস গাছের ডাল সালাদ হিসেবেও ব্যবহার করা হয়। যারা আচার বানাতে, খাওয়াতে খেতে ভালোবাসেন তারা এর থেকে সুস্বাদু আচারও তৈরি করতে পারেন। শুরুর দিকে বিয়ার বানানোর জন্য বিশেষ খ্যাতি পেলেও ধীরে ধীরে এর ঔষধি গুণ সামনে আসতে থাকে। এরপর থেকেই বিশ্বজুড়ে বাড়ে এর কদর।

হট শপসের রয়েছে নানা উপাকারিতা। এতে রয়েছে মিনারেলস এবং প্রাকৃতিক তেল। এর প্রদাহনাশক উপাদান মাথার ত্বক এবং ত্বকে রক্ত চলাচল সচল রাখে। ফলে চুল গোড়া থেকে শক্ত থাকে। হপ শটসে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। যা হজমের সমস্যা মেটাতে কাজ করে। অ্যান্টি-অক্সিড্যান্টে সমৃদ্ধ এই সবজি ব্যথা দূর করতে পারে কম সময়ে। পেশি সচল রাখতেও এর তুলনা নেই। অনিদ্রা রোগ সারাতেও কাজ করে এই সবজি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন

এক কেজি সবজির দাম ৮৫ হাজার টাকা

আপডেট টাইম : ০৬:৫০ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩