ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

যে ফুলের পাতায় ভাসতে পারে মানুষ

পানির ওপর ভেসে থাকার জন্য নৌকা, স্টিমার কিংবা অন্যান্য নৌযানই ভরসা। গ্রামাঞ্চলে মাঝেমধ্যে কলার ভেলা কিংবা বাঁশ দিয়ে বানানো ভেলার কথাও শোনা যায়। কিন্তু গাছের পাতা বা ফুলের পাতার ওপর পানির ওপর ভেসে থাকা অবাক করা ব্যাপার বৈকি!

তবে এমন এক পাতা রয়েছে যার উপর ভেসে থাকতে পারে মানুষ। এই পাতা শাপলা ফুলে দেখা যায়। আমাদের জাতীয় ফুল শাপলা হলেও এই শাপলার জাত কিন্তু ভিন্ন। নাম গণ ভিক্টোরিয়া। রানী ভিক্টোরিয়ার নামেই এর নামকরণ। এ ধরনের ফুলের দেখা মেলে ট্রপিকাল অঞ্চলে। ভিক্টোরিয়া আমাজনিকা, ভিক্টোরিয়া বলিভিয়ানাসহ মোট ৩টি প্রজাতির দেখা মেলে। এর মধ্যে ভিক্টোরিয়া বলিভিয়ানা আবিষ্কার করা হয় ২০২২ সালে।

এ ধরনের ফুলের পাতা জলজ উদ্ভিদের মধ্যে সবচেয়ে বড়। পাতার ব্যাস ৩ মিটার প্রায়। এই পাতা পূর্ণবয়স্ক একজন মানুষ বহন করতে সক্ষম। এই বিশালাকৃতির পাতা প্রায় ৮০ কেজি ওজন নিতে পারে।

এই ফুলকে জাদুকরী ফুল বলে মনে করা হয়। সুগন্ধী আনারসের মতো। এর ফলে পরাগায়নকারী হিসাবে পোকা আকর্ষণ করে। প্রথম দিন ফোটার সময় এর ফুল সাদা দেখায়, রাতে বন্ধ হয়ে যায় এবং দ্বিতীয় দিন গোলাপী রঙে পরিবর্তিত হয়ে পুনরায় ফোটে।

ভিক্টোরিয়া ওয়াটার লিলি দক্ষিণ আমেরিকা থেকে আবিষ্কৃত হয়। পরে অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ে। চীনে এই সুন্দর জলজ উদ্ভিদ প্রায় সব বোটানিক্যাল গার্ডেনেই শোভা পায়। এই জলজ উদ্ভিদের সেরা শোভাময় সময় জুন থেকে অক্টোবর।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

যে ফুলের পাতায় ভাসতে পারে মানুষ

আপডেট টাইম : ০৬:৪১ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩