ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা কঙ্গনার ‘সস্তা কপি’ মন্তব্যের পর তাপসীর রহস্যময় পোস্ট বিয়ের প্রলোভনে আসা যুবতীকে আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নির্দিষ্ট দিনেই হচ্ছে সিলেটের বিয়ানীবাজারের সেই নৌকাবাইচ প্যারিসে আলোচনা সভা জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান জামা-কাপড় কিনে এনেই পরছেন? ডেকে আনছেন মারাত্মক স্বাস্থ্যঝুঁকি বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২২ দিনে রেমিট্যান্স এল ২১৫ কোটি ডলার পেশাগত দক্ষতা-যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রীপেশাগত দক্ষতা-যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী

ফেসবুকে দাম ঘোষণার পর বাগান থেকে উধাও আম

আড়াই লাখ টাকার আম ফলিয়ে এক কৃষক তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। এরপরই ঘটল বিপত্তি। এত দামের আম কী আর বাগানে থাকে। আমের ছবি শেয়ার করার একদিন পরই বাগান থেকে উধাও হল সেই দামি আম।

ভারতের ওড়িশার নুয়াপাড়া জেলায় এ ঘটনা ঘটে। ঘটনার পরই পুলিশের কাছে আম চুরির অভিযোগ দায়ের করেছেন তিনি।

কৃষকের নাম লক্ষ্মীনারায়ণ। আম চাষ তার শখ এবং জীবিকাও। সম্প্রতি নিজের বাগানে ৩৮ রকমের নানা বিরল প্রজাতির আম ফলিয়েছেন লক্ষ্মীনারায়ণ। সেই সব বিরল এবং বহুমূল্য আমের প্রজাতির দামের কথা জানতে পেরে তিনি এতটাই উত্তেজিত এবং আবেগপ্রবণ হয়ে পড়েন, যে ফলাও করে সেই খবর ফেসবুকে শেয়ার করেন। সঙ্গে দেন আড়াই লাখ টাকা কেজি দরের তার ফলানো আমের ছবিও। তার পরেই ঘটে এই ঘটনা।

ফেসবুকে ওই আমের ছবি পোস্ট হওয়ার এক দিন পরেই লক্ষ্মীনারায়ণ দেখেন, তার আমের বাগান থেকে উধাও হয়েছে মহার্ঘ চারটি আম। যে আমের দাম কেজিপ্রতি আড়াই লাখ টাকা বলে তিনি জানিয়েছিলেন। এমনকি, সেই আম গাছের ছবিও দিয়েছিলেন।

এই ঘটনায় লক্ষ্মীনারায়ণের পাশাপাশি আশপাশের কৃষকেরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদের প্রশ্ন, ক্ষেত থেকে যদি ফসল চুরি হয়ে যায়, তবে কৃষকেরা কোথায় যাবেন, তাদের অর্থনৈতিক ক্ষতি বহনই বা করবে কে?

সূত্র: আনন্দবাজার

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা

ফেসবুকে দাম ঘোষণার পর বাগান থেকে উধাও আম

আপডেট টাইম : ০৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩