ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা কঙ্গনার ‘সস্তা কপি’ মন্তব্যের পর তাপসীর রহস্যময় পোস্ট বিয়ের প্রলোভনে আসা যুবতীকে আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নির্দিষ্ট দিনেই হচ্ছে সিলেটের বিয়ানীবাজারের সেই নৌকাবাইচ প্যারিসে আলোচনা সভা জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান জামা-কাপড় কিনে এনেই পরছেন? ডেকে আনছেন মারাত্মক স্বাস্থ্যঝুঁকি বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২২ দিনে রেমিট্যান্স এল ২১৫ কোটি ডলার পেশাগত দক্ষতা-যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রীপেশাগত দক্ষতা-যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী

২৭ কেজি ওজনের পাঙাশ ৪২ হাজার টাকায় বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলের জালে ২৭ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে। মাছটি বিক্রি হয়েছে ৪১ হাজার ৮৫০ টাকায়।

জানা যায়, গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার পদ্মা-যমুনার মোহনায় স্বপন হালদারের জালে মাছটি ধরা পরে। আজ সোমবার সকালে দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাটে দেলোয়ারের আড়তে আনা হলে সেখানে উন্মুক্ত নিলামে ১ হাজার ৪৫০ টাকা কেজি দরে মাছটি ৩৯ হাজার ১৫০ টাকায় কেনেন সুমাইয়া মৎস্য আড়তের মালিক সোহেল মোল্লা। পরে মাগুরার এক ক্রেতার কাছে ১ হাজার ৫৫০ টাকা কেজি দরে ৪১ হাজার ৮৫০ টাকা বিক্রি করে দেন মাছটি।

মাছ ব্যবসায়ী সোহেল মোল্লা বলেন, ‘পদ্মায় অন্যান্য মাছ কম ধরা পড়লেও মাঝে মাঝে বড় আকৃতির পাঙাশ, রুই, কাতল ও বাগাইড় মাছ ধরা পরছে। এতে জেলেরা লাভবান হচ্ছে ও পাশাপাশি আমরা মাছ গুলো কিনে বাড়তি কিছু টাকা লাভের মুখ দেখছি। তাছাড়া পদ্মা নদীর মাছ অত্যন্ত সুস্বাদু হওয়ায় মাছের আলাদা একটা চাহিদা রয়েছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা

২৭ কেজি ওজনের পাঙাশ ৪২ হাজার টাকায় বিক্রি

আপডেট টাইম : ০৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩