ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির বন্যাদুর্গতদের খোঁজ নিতে রোববার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নতুন ফিচারে হোয়াটসঅ্যাপ, লুকিয়ে রাখা যাবে ফোন নম্বর

আমরা অনেকেই প্রয়োজনে বা অপ্রয়োজনে অন্যের কাছ থেকে হোয়াটসঅ্যাপে ফোন নম্বর লুকিয়ে রাখতে চাই। এবার ব্যবহারকারীদের সেই প্রত্যাশা পূরণ করতে চলছে হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপ তার কমিউনিটি অপশনে গোপনীয়তার একটি অতিরিক্ত স্তর যোগ করবে। নতুন এই প্রাইভেসি ফিচারের মাধ্যমে একটি কমিউনিটিতে যুক্ত কোনো ব্যবহারকারী নিজের ফোন নম্বর কমিউনিটির অন্য সদস্যদের কাছ থেকে লুকিয়ে রাখতে পারবেন।

কেউ একটি হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে যোগদান করলে তার সদস্যদের তালিকা এমনিতে লুকানো বা হাইড করা থাকে। ফলে তার নম্বর অন্যের কাছে পৌঁছানোর সুযোগ থাকেনা। কিন্তু এই ধরণের ব্যবহারকারীরা যখন মেসেজে রিঅ্যাকশন দেন বা এই জাতীয় কিছু কাজ করেন, তখন তাদের ফোন নম্বর প্রকাশ্যে এসে যায়। সেক্ষেত্রে এই নতুন ফিচার উন্মুক্ত হলে ফোন নম্বর কখনোই অন্যের সামনে আসবে না।

এমনকি কমিউনিটির মেসেজে রিঅ্যাকশন দিলেও না। এতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা সম্পূর্ণ পরিচয় গোপন রেখে কমিউনিটির সাথে যোগাযোগ বজায় রাখতে সক্ষম হবেন।

উল্লেখ্য যে, নয়া ফোন নম্বর প্রাইভেসি ফিচার কার্যকর হলেও কিন্তু কমিউনিটি অ্যাডমিন এবং যে সব মানুষের কাছে আগে থেকেই কন্ট্যাক্ট সেভ আছে তারা ইউজারদের ফোন নম্বর দেখতে পাবেন। অর্থাৎ বলা যায়, অপরিচিতদের বিরক্তি থেকে রেহাই দেবে এই ফিচার!

এর আগে হোয়াটসঅ্যাপ এইচডি ছবি পাঠানোর একটি ফিচার চালু করেছিল। এবার এইচডি ভিডিও পাঠানোর ফিচার চালু করছে। এই আপডেট বর্তমানে বেটা সংস্করণে পাওয়া যাবে।

এদিকে জনপ্রিয় মেসেজিং অ্যাপ সম্প্রতি ভারতে ৬৫ লাখ অ্যাকাউন্ট বন্ধ করেছে। নতুন প্রযুক্তি আইন ২০২১ অনুযায়ী ভারতের এসব ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা

নতুন ফিচারে হোয়াটসঅ্যাপ, লুকিয়ে রাখা যাবে ফোন নম্বর

আপডেট টাইম : ০৫:৫১ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩