ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা মহররমের চাঁদ দেখা গেছে ২৬ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র আশুরা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী প্রতিটি জেলায় খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী আত্রাই নদীতে অবৈধ সৌতিজালের বিরুদ্ধে অভিযান নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন বিলম্ব: দ্রুত সমাধান ও স্থায়ী ব্যবস্থার দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি

১৭তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ, উত্তীর্ণ ২৬২৪২

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল বুধবার রাতে ফল প্রকাশ করা হয় বলে জানিয়েছে এনটিআরসিএ।

এনটিআরসিএর সদস্য (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) এস এম মাসুদুর রহমান জানান, স্কুল-২ পর্যায়ের ২১০১ জন স্কুল ও সমপর্যায়ের ১৯,০৯৫ জন এবং কলেজ ও সমপর্যায়ের ৫,০৪৬ জনসহ সর্বমোট ২৬ হাজার ২৪২ পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

স্কুল-২ ও স্কুল পর্যায়ের ঐচ্ছিক বিষয়ের লিখিত পরীক্ষা ৫ মে এবং কলেজ পর্যায়ের ঐচ্ছিক বিষয়ের লিখিত পরীক্ষা ৬ মে অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষার পরীক্ষার্থীর সংখ্যা ছিল স্কুল-২ পর্যায়ে ১৫,৩৭৯ জন, স্কুল পর্যায়ে ৬২,৮৬৪ জন এবং কলেজ পর্যায়ে ৭৩,১৯৩ জনসহ সর্বমোট ১,৫১,৪৩৬ জন। তার মধ্যে পরীক্ষায় অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল ১,০৪,৮২৫ জন।

পরীক্ষার্থী নিবন্ধন পরীক্ষার রোল এবং ব্যাচ নম্বর ব্যবহার করে পরীক্ষার ফলাফল http://ntrca.teletalk.com.bd/result/ লিংক থেকে জানতে পারবেন। তাছাড়া উত্তীর্ণ পরীক্ষার্থীদের টেলিটক মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমেও ফল জানিয়ে দেখা হবে।

উত্তীর্ণ পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময় পরে এসএমএসের মাধ্যমে এবং এনটিআরসিএর ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা

১৭তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ, উত্তীর্ণ ২৬২৪২

আপডেট টাইম : ০৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩