ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

১৯ সেপ্টেম্বর দেশে সাইবার হামলার হুমকি

১৯ সেপ্টেম্বর আবারো দেশের সাইবার স্পেসে সাইবার হামলার হুমকি দিয়েছে `ইন্ডিয়ান সাইবার ফোর্স’ নামের একটি হ্যাকার গ্রুপ। টেলিগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি দিয়ে তারা বলছে, ১৯ সেপ্টেম্বর বাংলাদেশে সাইবার হামলা চালানো হবে। তারা অভিযোগ করেছে, বাংলাদেশের পক্ষ থেকে তাদের হামলা চালাতে উদ্বুদ্ধ করা হয়েছে।

জানা গেছে, হ্যাকার গ্রুপটি বিভিন্ন দেশে সাইবার হামলার একটি তালিকা প্রকাশ করেছে যেখানে ১৯ সেপ্টেম্বর বাংলাদেশ, ২৬ নভেম্বর চীন এবং পাকিস্তান, ১১ ডিসেম্বর ইন্দোনেশিয়া এবং পাকিস্তান এবং ২৬ জানুয়ারী ২০২৪ একসাথে বাংলাদেশ, পাকিস্থান, ইন্দোনেশিয়া এবং চীনে হামলার তালিকা প্রকাশ করেছে।

এর আগে ১৫ আগস্ট গ্রুপটি বাংলাদেশে সাইবার হামলার হুমকি দিয়েছিল।  সেই হুমকির পর সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং আইনশৃঙ্খলা বাহিনী প্রতিরোধের নানা উদ্যোগ নিয়েছিল। এরপরও গ্রুপটি ১৫ আগস্টের আগে ও পরে সরকারি-বেসরকারি অনেক ওয়েবসাইট ও নেটওয়ার্কে হামলা চালিয়েছে এবং তথ্য চুরি করেছে ৷সরকারি হিসাব মতে, ১৫ আগস্ট ১০টিরও বেশি ওয়েবসাইটে ডিডস হামলা চালায়। সেসময় বিভিন্ন ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানের তথ্য বেহাতের দাবি জানায় গ্রুপটি।

এ বিষয়ে বিজিডি ই-গভ সার্টের প্রজেক্ট পরিচালক ইঞ্জি. সাইফুল আলম খান বলেন, আগামী ১৯ সেপ্টেম্বর দেশে সাইবার হামলার হুমকির বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে।  বিষয়টির গুরুত্ব অনুধাবন করে আমরা ইতিমধ্যে সিআইআই ভুক্ত প্রতিষ্ঠান ছাড়াও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে সতর্কতা মূলক চিঠি পাঠিয়েছি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

১৯ সেপ্টেম্বর দেশে সাইবার হামলার হুমকি

আপডেট টাইম : ০৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩