ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পাশে আছে, থাকবে জুলাই কারও একার নয়, বাংলাদেশের সব মানুষের: মৎস্য প্রতিমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি: ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, ভাঙচুর মালয়েশিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি আগস্টের ৫ তারিখ যেভাবে ‘৩৬ জুলাই’ হলো মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে সংস্কারের মাধ্যমে চলমান প্রাতিষ্ঠানিক রূপান্তর অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)। ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে বাহিনীর পক্ষ থেকে আয়োজিত বিভিন্ন কর্মসূচি থেকে এই প্রত্যয় জানানো হয়। বুধবার (৫ আগস্ট) রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও ভিডিপি সদর দপ্তরে দিবসটি উপলক্ষে আলোচনাসভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। দপ্তরের পাশাপাশি সারা দেশে বাহিনীর রেঞ্জ, জেলা, ব্যাটালিয়ন ও উপজেলা কার্যালয়েও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, ‘বিভিন্ন স্তরের অনৈতিক চর্চা, অপেশাদারি ও জবাবদিহিহীনতার সংস্কৃতি জনগণের প্রত্যাশা ও বাস্তবতার মধ্যে বৈষম্য তৈরি করে। সততা, স্বচ্ছতা ও দায়বদ্ধতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে দেশ ও জনগণের সেবাই প্রতিটি কর্মকর্তা-কর্মচারীর প্রধান কর্তব্য।’ তিনি আরো উল্লেখ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে আনসার ও ভিডিপির প্রশাসনিক, প্রশিক্ষণ ও অপারেশনাল কার্যক্রমে যুগান্তকারী পরিবর্তন এসেছে। সাম্যতা ও ন্যায্যতার ভিত্তিতে বিভিন্ন কার্যক্রম ডিজিটাল রূপান্তরের আওতায় আনা হয়েছে, যার ইতিবাচক প্রভাব ছড়িয়ে পড়ছে তৃণমূল পর্যায়ে। সকল নেতিবাচক প্রতিবন্ধকতা পেরিয়ে বাহিনীটি জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে সুসংহত অবস্থান তৈরি করছে বলেও তিনি জানান। দিবসটি উপলক্ষে দেশের প্রতিটি কার্যালয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। এ ছাড়া শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, ভাষা শহীদ আব্দুল জব্বার স্কুল অ্যান্ড কলেজে বিভিন্ন প্রতিযোগিতা, আনসার ও ভিডিপি হাসপাতালে রোগীদের উন্নতমানের খাবার পরিবেশন এবং শহীদদের রুহের মাগফিরাত ও দেশ-জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানের পটভূমি, রাষ্ট্রীয় সংস্কারের প্রয়োজনীয়তা ও নতুন বাংলাদেশের রূপান্তরের অভিযাত্রা তুলে ধরে নির্মিত আটটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। এসব প্রামাণ্যচিত্রের শিক্ষা ও মূল্যবোধ আত্মস্থ করে দায়িত্ব পালনের জন্য বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান মহাপরিচালক। অনুষ্ঠানে বাহিনীর উপমহাপরিচালক, পরিচালকসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও সদস্যরা উপস্থিত ছিলেন।

হামাসের হামলায় ‘ঝুঁকির মুখে’ ইসরাইলের প্রযুক্তি খাতও

ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরাইলের মধ্যে সংঘাত শুরুর পরপরই ইসরায়েলে পরিচালিত প্রযুক্তি কোম্পানিগুলোকে নিরাপত্তা জোরদার করার আহ্বান জানিয়েছেন বিনিয়োগকারী ও বিশ্লেষকরা।

হামাসের আক্রমণের পর রোববার ইসরাইলের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের শেয়ারমূল্য কমে যায়। হামাসের ছোড়া কয়েকটি রকেট  রাজধানী তেল আবিব পর্যন্তও পৌঁছে যায়। ফলে, বিভিন্ন ফ্লাইট বন্ধ করতে বাধ্য হয় পশ্চিমা সমর্থিত রাষ্ট্রটি।

এর বিপরীতে আকাশপথে পাল্টা আক্রমণ চালিয়ে গাজায় শত শত মানুষ হত্যা করেছে ইসরাইল।

বেশ কয়েক দশক ধরে ইসরাইলের সবচেয়ে দ্রুত বর্ধনশীল খাত হল ‘হাই-টেক’ শিল্প, যা রাষ্ট্রটির অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। ইসরাইলের সামগ্রিক কর্মীর ১৪ শতাংশ ও স্থানীয় উৎপাদনের এক পঞ্চমাংশে ভূমিকা রাখে এ সেক্টর।

মার্কিন বিনিয়োগ কোম্পানি ‘এলপিএল ফাইনান্সিয়াল’-এর বৈশ্বিক পরিকল্পনা প্রধান কুইনসি ক্রসবি বলেন, ইসরাইলের বিভিন্ন কোম্পানির ভৌত অবকাঠামো রক্ষায় সম্ভবত ‘ব্যপক প্রচেষ্টা’ চালানো হবে। এর কারণ হল, প্রযুক্তি খাতের কিছু খরচ রাষ্ট্রটির সামরিক বাহিনীর সঙ্গে সম্পৃক্ত।

রোববার ইনটেলের মুখপাত্র বলেন, তারা ইসরাইলের বিষয়টিতে গভীরভাবে নজর রাখছেন ও সেখানকার কর্মীদের সুরক্ষা দেওয়ার জন্য পদক্ষেপ নিচ্ছেন। এ ছাড়া, ইসরাইলের প্রাইভেট খাতে সবচেয়ে বড় নিয়োগকারী ও রপ্তানিকারকও মার্কিন এই চিপ নির্মাতা কোম্পানিটি।

তবে, এ পরিস্থিতির কারণে ইনটেলের চিপ উৎপাদনে কোনো প্রভাব পড়েছে কি না, সে সম্পর্কে রয়টার্সকে কোনো মন্তব্য করতে রাজি হননি ওই মুখপাত্র।

বিশ্বের বৃহত্তম কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক গ্রাফিক্স চিপ নির্মাতা এনভিডিয়া বলেছে, তারা আগামী সপ্তাহে তেল আবিবে আয়োজন করতে যাওয়া এআই সম্মেলনে যোগ দেবে না। কোম্পানির সিইও জেনসেন হুয়াংয়ের ওই আয়োজনে বক্তৃতা দেওয়ার কথা ছিল।

এই প্রসঙ্গে রয়টার্সকে তাৎক্ষণিক জবাব দেয়নি মেটা, গুগল ও অ্যাপলের মতো প্রযুক্তি জায়ান্টরা। এ ছাড়া, মন্তব্য করতে রাজি হয়নি মাইক্রোসফটও।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সরকার জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পাশে আছে, থাকবে

হামাসের হামলায় ‘ঝুঁকির মুখে’ ইসরাইলের প্রযুক্তি খাতও

আপডেট টাইম : ০৩:০৩ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩