ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

পাকিস্তানি গিয়ে মাহিরার সঙ্গে ‘লুকিয়ে’ দেখা করেন বলিউড সুপারস্টার রণবীর

বাঙালী কণ্ঠ নিউজঃ   উরি হামলা এবং সার্জিক্যাল স্ট্রাইকের পর পরই ভারত ছেড়ে পাকিস্তানে ফিরে যান ফাওয়াদ খান, মাহিরা খান, মাওর হক্কানের মতো অভিনেতা অভিনেত্রীরা। রইস-এর প্রমোশনেও হাজির হননি মাহিরা। কিন্তু, বলিউডের এই অভিনেতার সঙ্গে তার নিয়মিত যোগাযোগ হয়।

শোনা যাচ্ছে, রণবীর কাপুর নাকি যখনই বিদেশে শ্যুটিং করতে যান, তখনই দেখা করেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের সঙ্গে।

মুম্বই মিরর-এর খবর অনুযায়ী, রণবীর কাপুরের সঙ্গে নিয়মিত দেখা করেন মাহিরা। অবশ্যই সেটা বিদেশে। আর ওই খবর প্রকাশ পাওয়ার পর পরই শুরু হয় জোর জল্পনা।

সম্প্রতি দুবাইয়ের একটি অনুষ্ঠানে রণবীর কাপুরের সঙ্গে ব্যাকস্টেজে দেখা যায় পাকিস্তানি অভিনেত্রীকে। কোনোক্রমে সেই ছবি ছড়িয়ে পড়ে। যদিও, মহিরার সঙ্গে দেখা সাক্ষাত নিয়ে একটি বাক্যও তখন খরচ করেননি রণবীর কাপুর। আর এবার ফের প্রকাশ্যে এলো রণবীর, মহিরার বিশেষ বন্ধুত্বের খবর।

জগ্গা জাসুসের শ্যুটিং থেকে শুরু করে প্রমোশন, রণবীর নাকি সব সময়ই কারো সঙ্গে ফোনে ব্যস্ত থাকতেন। সময় সুযোগ পেলেই, মোবাইলে কথা সেরে নিতেন। যা ক্যাটরিনার চোখেও পড়ে। শুধু তাই নয়, ওই সময় ক্যাটরিনা নাকি বেশ অস্বস্তিও বোধ করতেন বলে খবর। তবে কার সঙ্গে কথা বলতেন রণবীর, তা কিন্তু জানা যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

পাকিস্তানি গিয়ে মাহিরার সঙ্গে ‘লুকিয়ে’ দেখা করেন বলিউড সুপারস্টার রণবীর

আপডেট টাইম : ০৫:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭