ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

চিনিকলের চিনি বিক্রি শুরু

পবিত্র শবে বরাত ও রমজান উপলক্ষে সরকারি চিনিকলে উৎপাদিত চিনি প্যাকেটে ভরে গতকাল বৃহস্পতিবার থেকে ঢাকায় বিক্রি শুরু হয়েছে। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু রাজধানীর দিলকুশায় চিনিশিল্প ভবনে এই কার্যক্রমের উদ্বোধন করেন।  ক্রেতারা এখন এক কেজি চিনির প্যাকেট ৪৬ টাকা ও দুই কেজির প্যাকেট ৯০ টাকায় কিনতে পারবেন।

তবে চিনিশিল্প ভবনের নিচতলার বিক্রয়কেন্দ্র থেকে এক কেজি ৪২ আর দুই কেজির প্যাকেট ৮৩ টাকায় কেনা যাবে। এ উপলক্ষে বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশন (বিএসএফআইসি) আয়োজিত অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, রোজার মাসে দেশে যে পরিমাণ চিনি দরকার, সরকারের কাছে সে পরিমাণ চিনি মজুত আছে। তাই রমজানে কেউ অতি মুনাফার সুযোগ পাবে না। তিনি সারা বছরই রাজধানীসহ দেশব্যাপী এই প্যাকেটজাত চিনি বিক্রি অব্যাহত রাখতে বিএসএফআইসি কর্মকর্তাদের নির্দেশনা দেন।

বিএসএফআইসির চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বক্তব্য দেন। শিল্পসচিব বলেন, রাষ্ট্রায়ত্ত চিনিকলের চিনি আখ থেকে উৎপাদিত হওয়ায় এর মিষ্টতা, গুণগতমান ও খাদ্যমান অনেক বেশি। দেশের চাহিদার অতিরিক্ত চিনি আমদানি করে এর বাজার নষ্ট করার অপচেষ্টা বন্ধের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

চিনিকলের চিনি বিক্রি শুরু

আপডেট টাইম : ০৬:০০ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০১৬