ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্রাই নদীতে অবৈধ সৌতিজালের বিরুদ্ধে অভিযান নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন বিলম্ব: দ্রুত সমাধান ও স্থায়ী ব্যবস্থার দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি সৌদি কারাগারে মৃত্যু, ২৮ দিন পর দেশে ফিরল প্রবাসীর মরদেহ বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী ১৬ বছরের ক্ষোভ ঝাড়লেন প্রভা লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, ডিম নিক্ষেপ

সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির আবেদনের সময় বাড়ল

বাঙালী কণ্ঠ ডেস্কঃ সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির আবেদনের সময় বাড়ানো হয়েছে। বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন সময় অনুযায়ী, আরও চারদিন আবেদন করার সুযোগ পাবে শিক্ষার্থীরা।

মাউশির উপ-পরিচালক (মাধ্যমিক) ও ঢাকা মহানগরী ভর্তি কমিটির সদস্যসচিব মোহাম্মদ আজিজ উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি (সব) ও বেসরকারি (মহানগর ও জেলার সদর উপজেলা পর্যায়) মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণিতে ২০২৪ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের অনলাইন আবেদন ফরম পূরণের সময়সীমা আগামী ১৮ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত বৃদ্ধি করা হলো।

অনলাইনে আবেদন ফরম পূরণের পর আবেদনকারীরা ১৮ নভেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন ফি জমা দিতে পারবেন। বিষয়টি নির্দেশক্রমে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

আগের সময়সীমা অনুযায়ী প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির আবেদন শেষ হওয়ার কথা ছিল মঙ্গলবার।

গত ১৭ অক্টোবর সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করে মাউশি।

গত ২৪ অক্টোবর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়। এবার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

আত্রাই নদীতে অবৈধ সৌতিজালের বিরুদ্ধে অভিযান

সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির আবেদনের সময় বাড়ল

আপডেট টাইম : ১২:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩