ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির বন্যাদুর্গতদের খোঁজ নিতে রোববার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ফেসবুক ইনস্টাগ্রামের জন্য ভিডিও এডিট করে দেবে এআই

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) দুটি ভিডিও এডিটিং টুল আনল মেটা। এসব এডিটিং টুল ব্যবহার করে তৈরি ভিডিওগুলো ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করা যাবে।
বৃহস্পতিবার টুল দুটি উন্মোচন করে মেটা।

প্রথম টুলটি হলো ইমু ভিডিও। রেফারেন্স ছবি, টেক্সটের মাধ্যমে নির্দেশনা দিলে বা একই সঙ্গে দুটি পদ্ধতি ব্যবহার করলে এটি চার সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিও তৈরি করে দেবে।

অপর টুলটি হলো ইমু এডিট। এই টুল ব্যবহার করে গ্রাহকরা টেক্সটের মাধ্যমে নির্দেশনা দিয়ে যে কোনো ভিডিও এডিট বা পরিবর্তন করতে পারবে।
টুলগুলো মেটার মূল মডেল ইমুরই সম্প্রসারিত রূপ, যা টেক্সটের মাধ্যমে নির্দেশনা পেয়ে ছবি তৈরি করে দেয়। তবে কবে নাগাদ টুলগুলো ফেসবুক ও ইনস্টাগ্রামে ছাড়া হবে তা জানা যায়নি।

ইনস্টাগ্রামের জন্য কিছু এডিটিং টুলও ইমুতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা ছবি তোলার পর ইমেজ স্টাইল বা পটভূমি পরিবর্তন করার সুবিধা দেয়।

ওপেন এআই ও চ্যাটজিপিটি গত বছরের শেষ দিকে চালু হওয়ার পর থেকে ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং অন্যান্য কোম্পানি নিজেদের সক্ষমতা বৃদ্ধির জন্য জেনারেটিভ এআই বাজারে ঝাঁপিয়ে পড়ে।

মেটার অন্যতম ফোকাসের বিষয় হয়ে দাঁড়িয়েছে এআই প্রযুক্তি। এটি মাইক্রোসফট, অ্যালফাবেট ও অ্যামাজনের মতো অন্যান্য টেক জায়ান্টের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে চায়।

গুগল ফটোজের ম্যাজিক এডিটর ও অ্যাডোবি ফটোশপের মতো অনেক পণ্যেই এআইভিত্তিক ভিডিও এডিটিং টুল পাওয়া যায়। তবে এ ধরনের টুল ব্যবহার করার জন্য ইনস্টাগ্রাম ও ফেসবুক গ্রাহকদের আর তৃতীয় কোনো প্ল্যাটফরম ব্যবহার করতে হবে না। ফলে টুলগুলো গ্রাহকদের জন্য অনেক সুবিধা দেবে।

তথ্যসূত্র: রয়টার্স

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা

ফেসবুক ইনস্টাগ্রামের জন্য ভিডিও এডিট করে দেবে এআই

আপডেট টাইম : ১১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩