ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপিকর্মীকে এমপি হানজালা

৫০ হাজার গৃহহীনকে পুনর্বাসন করা হবে

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ গুচ্ছগ্রাম-২য় পর্যায় প্রকল্পের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সারাদেশের খাস জমি খুঁজে বের করুন। ২০১৮ এর মধ্যে ৫০ হাজার গৃহহীন পরিবারকে জমিসহ ঘর তৈরি করে গৃহহীনদের পুনর্বাসন করার চ্যালেঞ্জ গ্রহণ করুন। গৃহহীনদের ঘর তৈরির টাকা সরকার দিবে।

শনিবার দুপুরে রাজধানীর কাটাবনে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ‘গৃহহীনদের পুনর্বাসনে করণীয়’ বিষয়ে দিনব্যাপী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গুচ্ছগ্রাম প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক মো. মাহবুব-উল-আলম এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে ভূমিসচিব মেছবাহ-উল-আলম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সেমিনারে সারাদেশ থেকে এডিসি, আরডিসি, ইউএনও, এসিল্যান্ড, পিআইও পদে কর্মরত ৪৫ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মোহাম্মদ শাহেদ সবুর, গুচ্ছগ্রাম প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক একেএম নূরুল আমিন সরকার, ভূমিপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপপরিচালক এ.আর.এম. খালেকুজ্জমান এসময় উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, চলতি ২০১৬ সালে অন্তত ৮০০ গৃহহীন পরিবারকে ঘর তৈরি করে জমি দিয়ে পুনর্বাসন করা হবে। প্রতিটি গুচ্ছগ্রামে বিদ্যুতের আলো দেওয়া হবে। আগামী ২০১৮ সালের মধ্যে ৫০ হাজার গৃহহীন পরিবার পুনর্বাসনে বাস্তবসম্মত কাজ পরিচালনা করার জন্য মন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

তিনি আরও বলেন, প্রতিটি গৃহহীন পরিবারের জন্য সামাজিক নিরাপত্তা প্রদান, শিক্ষা, নিরাপদ সুপেয় পানি, স্বাস্থ্যসম্মত ল্যাট্রিনসহ প্রতিটি মৌলিক অধিকার বাস্তবায়ন করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

৫০ হাজার গৃহহীনকে পুনর্বাসন করা হবে

আপডেট টাইম : ০৬:২২ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০১৬