ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত সরকারের ১৭ হাজার মুসল্লির ধারণক্ষমতাসম্পন্ন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ৭৮ দেশের সঙ্গে বৈঠক, হজ ব্যবস্থাপনায় বড় পরিকল্পনা সৌদির বিদ্যুৎ ও জ্বালানিতে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার গুগলের বিরুদ্ধে যুক্তরাজ্যে ১.৩৩ বিলিয়ন ডলারের মামলা এমপি নজরুলের জামিন হলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, বললেন বিচারক মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান রাষ্ট্রপতির শ্রমবান্ধব সরকারের অগ্রাধিকার শ্রমিক অধিকার ও ব্যাপক কর্মসংস্থান: মাহ্দী আমিন

ভাঁজ করা ফোন নিয়ে আসছে স্যামসাং

স্যামসাং আগামী বছরের জানুয়ারির মধ্যে বাজারে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে চমকপ্রদ সব ফোন সেট। এর মধ্যে একটি হচ্ছে ‘ফোল্ডেবল ফোন’। যা হবে বিশ্বের প্রথম ভাঁজ করা যাবে এমন বৈশিষ্ট্যযুক্ত স্মার্টফোন।

ভাঁজ করার সুবিধাযুক্ত প্লাস্টিকের ডিসপ্লে নির্ভর স্মার্টফোনটি বাজারে এনে সবাইকে চমকে দিতে চায় দক্ষিণ কোরিয়ার এ প্রতিষ্ঠানটি।

সম্প্রতি এই নিয়ে একটি প্রেজেন্টেশনও দিয়েছে স্যামসাং। পরের বছরের মধ্যে মোট পাঁচটি ‘ফ্ল্যাগশিপ’ স্মার্টফোন বাজারে নিয়ে আসছে তারা। এগুলি হল গ্যালাক্সি এস ৮, গ্যালাক্সি এস৮ এজ, গ্যালাক্সি নোট ৭, গ্যালাক্সি নোট ৭ এজ। আর ‘গ্যালাক্সি এক্স’। এই ‘গ্যালাক্সি এক্স’ ফোনটি হবে ‘ফোল্ডেবল’।

স্যামসাং-এর ‘গ্যালাক্সি এক্স’ ফোল্ডেবল ফোনটি হবে ‘অর্গানিক লাইট এমিটিং ডায়ডস’ বা ‘ওএলইডি’ ডিসপ্লে সমৃদ্ধ। এর ‘ফোল্ডেবল’ স্ক্রিনটি হবে ‘ফোর কে’ প্রযুক্তির। নতুন প্রযুক্তির ফোনকে খুব সহজে বাজার লভ্য করতে বারবারই ‘অ্যাপেল’-কে প্রতিযোগিতায় ফেলেছে স্যামসাং।

এবার আগেভাগে বিশ্বের প্রথম ‘ফোল্ডেবল ফোন’ আনার কথা ঘোষণা করে ‘অ্যাপেল’-এর উপর চাপ বাড়াল স্যামসাং।

মোবাইল প্রযুক্তির বিশেষজ্ঞদের মতে, স্যামসাং এখন শুধু উন্নতমানের ডিসপ্লে সমৃদ্ধ ফোন বানিয়েই বিরত থাকতে চাইছে না। তারা এমন এক ফোন বাজারে আনতে চাইছে যাতে অত্যাধুনিক প্রযুক্তি ঠেসে দেওয়া শুধু যাবে না, তা খুব সহজে বহন করাও যাবে।

সূত্র: এবেলা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ভাঁজ করা ফোন নিয়ে আসছে স্যামসাং

আপডেট টাইম : ০৬:৫২ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০১৬