ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

নিপাহ ভাইরাস : খেজুরের রস পান মানেই কি বিষপান

দেশে শীত মৌসুমে বেড়ে যায় নিপাহ ভাইরাসের ঝুঁকি। খেজুরের রসে বাদুরের সংস্পর্শ এই ভাইরাসের অন্যতম কারণ। শীতে খেজুরের রস পান করেন অনেকে। এই রস দিয়ে পিঠা, পায়েসও তৈরি করা হয়। তবে কাচা খেজুরের রস পান নিরাপদ নয়। কারণ রসের মাধ্যমেই আপনি নিপাহ ভাইরাসে আক্রান্ত হতে পারেন।

নিপাহ ভাইরাসের আদ্যোপান্ত নিয়ে রাইজিংবিডির সঙ্গে কথা বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. তৌফিক আহমেদ।

তিনি বলেন, আমাদের দেশে যশোর, নড়াইল, মাগুরা, ফরিদপুর এসব জায়গায় প্রচুর খেজুর গাছ রয়েছে। শীত মৌসুমে অনেকে খেজুরের রস পান করেন। খেজুরের খোলা রসে বাদুরের লালার সংস্পর্শ থেকে  রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। নিপাহ ভাইরাস বাদুরের লালা ও বিভিন্ন অংশ থেকে ছড়ায়। বর্তমানে বড়-ছোট অনেকেই এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন- এটি মারাত্মক একটি রোগ। মস্তিষ্কে সংক্রমণ করে এই ভাইরাস মানুষের মৃত্যু ঘটায়।

নিপাহ ভাইরাসজনিত রোগে আক্রান্ত হলে মৃত্যুঝুঁকি ৭০-৯০ শতাংশ বাড়ে। এবং এই রোগের প্রতিষেধক আবিষ্কৃত হয়নি ফলে সচেতন থাকা জরুরি। বলেন ডা. তৌফিক।

নিপাহ ভাইরাসজনিত রোগের লক্ষণ: জ্বর, মাথাব্যথা, খিচুনি দিয়ে কখনো জ্বর আসা, অনেক ক্ষেত্রে শাসকষ্ট হওয়া, জ্ঞান হারানো ইত্যাদি।

প্রতিকার : কাঁচা খেজুরের রস পান করা থেকে বিরত থাকতে হবে। বাদুর বা পাখিতে অর্ধেক খাওয়া ফল খাওয়া থেকে বিরত থাকা। ফলমূল ভালোভাবে পরিষ্কার করে খাওয়া। খেজুরের রস কাচা না খেয়ে সিদ্ধ করে পান করা।  কেউ আক্রান্ত হলে দ্রুত হাসপাতালে নেওয়া অথবা চিকিৎসকের শরণাপন্ন হওয়া।

ডা. তৌফিক আরও বলেন, আমাদের সরাসরি খেজুরের কাচা রস পান করা থেকে বিরত থাকতে হবে। কেউ রস পান করতে চাইলে সিদ্ধ করে খেতে পারবে অথবা কেউ যদি জাল দিয়ে ঢেকে রস সংগ্রহ করতে পারে তবে সেই রস খাওয়া উত্তম। খোলা কিংবা বাজারের রস একেবারেই পান করা উচিত নয়। আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। সচেতনতাই পারে আমাদের এই ভাইরাস থেকে রক্ষা করতে।

এর আগে বৃ্হস্পতিবার নিপাহ ভাইরাস নিয়ে জরুরি স্বাস্থ্য বার্তা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখা। স্বাস্থ্য অধিদপ্তরের বার্তায় বলা হয়েছে, কাঁচা খেজুরের রসে বাদুড়ের বিষ্ঠা ও লালা মিশ্রিত হয় এবং ওই বিষ্ঠা ও লালাতে নিপাহ ভাইরাসের জীবাণু থাকে। ফলে খেজুরের কাঁচা রস পান করলে মানুষ নিপাহ ভাইরাসে আক্রান্ত হতে পারে। বর্তমান সময়ে বড়দের পাশাপাশি শিশু-কিশোরেরা নিপাহ ভাইরাসে বেশি আক্রান্ত হচ্ছে।

বার্তায় আরো বলা হয়েছে, খেজুরের কাঁচা রস সংগ্রহ, বিক্রয় ও বিতরণের সঙ্গে সংশ্লিষ্ট গাছি ও জনসাধারণকে প্রাণিবাহিত সংক্রামক ব্যাধি নিপাহ ভাইরাস সম্পর্কে জানানো হলে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। এই রোগে মৃত্যু ৭০ শতাংশের বেশি। ২০২২-২৩ সালে দেশে এ রোগে আক্রান্ত ১৪ জনের মধ্যে ১০ জনই মৃত্যুবরণ করেন। তাই প্রতিরোধই হচ্ছে এই রোগ থেকে বাঁচার উপায়।

তবে খেজুরের রস থেকে তৈরি গুড় খেতে কোনো বাধা নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

নিপাহ ভাইরাস : খেজুরের রস পান মানেই কি বিষপান

আপডেট টাইম : ০৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩