ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজার মামলা জট, ঝুলে আছে হাজারো নিয়োগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান ইরান চুক্তিতে অসন্তোষ ইসরায়েলের, ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশ্রুতির ভঙ্গের অভিযোগ একটি আদর্শ সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা অপরিসীম : আমানউল্লাহ আমান চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দু’টি করে নতুন বিষয় : মাহদী আমিন দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে : সংসদে পরিবেশমন্ত্রী বিশ্বের সর্বোচ্চ মিনার বিশিষ্ট মসজিদ ‘জামিউল জাজাইর’ প্রতিদিন লবঙ্গ খেলে মেলে যত উপকার

বাহার ও শম্ভুকে জরিমানা করলো ইসি

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে কুমিল্লা-৬ আসনের নৌকার প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহারকে ১ লাখ টাকা ও বরগুনা-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী ধীরেন্দ্রনাথ শম্ভুকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাচন কমিশন (ইসি)। নৌকার এই দুই প্রার্থীকে জরিমানার টাকা তিন দিনের মধ্যে পরিশোধ করতে হবে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন।

বুধবার (২৭ ডিসেম্বর) নির্বাচন ভবনে শুনানি শেষে এই রায় দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। শুনানি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথা। সিইসির সঙ্গে শুনানি করেন নির্বাচন কমিশনার মো. আলমগীর ও মো. আনিছুর রহমান।

তিনি বলেন, ট্রেজারি চালানের মাধ্যমে জরিমানার অর্থ রিটার্নিং কর্মকর্তার কাছে তিনদিনের মধ্যে পাঠাতে হবে। পরবর্তী সময়ে রিটার্নিং কর্মকর্তা তা ইসিকে অবহিত করবেন।

নির্বাচনী আচরণবিধি ভঙ্গে অভিযোগ বাহারের প্রার্থিতা কেন বাতিল করা হবে না এবং শম্ভুকে জরিমানা অথবা কেন প্রার্থিতা বাতিল করা হবে না এই মর্মে দুই প্রার্থীকে তাদের ব্যাখ্যা চেয়ে তলব করে কমিশন।

এর আগে বিকেলে তিনটার পর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে হাজির হন বাহাউদ্দিন বাহার ও ধীরেন্দ্রনাথ শম্ভু। সেখানে তারা তাদের বিরুদ্ধে আনিত অভিযোগের ব্যাখ্যা দেন।

শুনানি শেষে এমপি বাহার সাংবাদিকদের সঙ্গে কথা বললেও শম্ভু কিছু না বলেই বের হয়ে যান।

এ সময় নৌকার প্রার্থী বাহার বলেন, আচরণবিধি ভঙ্গের যে দুটো অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে, তার মধ্যে একটি অনভিপ্রেত। আর অন্য অভিযোগের জন্য আমি দুঃখ প্রকাশ করেছি। আশা করছি আমার প্রার্থিতা বাতিল হবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প

বাহার ও শম্ভুকে জরিমানা করলো ইসি

আপডেট টাইম : ০৬:১৭ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩