ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন আওয়ামী আমলের আমলনামা উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি ২৯ অক্টোবর মধ্য রাত থেকে উঠে যাচ্ছে ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে জুবাইদা রহমানের আহ্বান কৃষিতেও বাড়ছে খেলাপির চাপ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠক ফলপ্রসূ হয়েছ: হুমায়ূন কবির আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা চাকরির প্রলোভনে রাশিয়ায় সামরিক চুক্তিতে বাধ্য করার প্রমাণ পেয়েছে জাতিসংঘ

এক জালে ৯২ মণ ইলিশ, ২০ লাখ টাকায় বিক্রি

পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে ফরিদ মাঝি নামে এক জেলের জালে ৯২ মন ইলিশ ধরা পড়েছে।

বুধবার দুপুরে এসব মাছ মহিপুরের এক মাছের আড়তে নিয়ে আসা হয়। সেখানে মাছগুলো নিলামের মাধ্যমে ২০ লাখ ২৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। এর আগে মঙ্গলবার দুপুরে পায়রাবন্দরের শেষ বয়ার কাছে এসব ইলিশ একবার জাল ফেলে তুলতেই উঠে আসে।

ফরিদ মাঝি জানান, চট্টগ্রাম থেকে এক সপ্তাহ আগে ১৭ জন জেলেসহ ট্রলার নিয়ে তারা গভীর সাগরে যান। প্রথমদিকে মাছ না পেলেও মঙ্গলবার তাদের জালে এ পরিমাণ ইলিশ ধরা পড়ে।

দীর্ঘদিন পরে এই জেলের জালে বেশি পরিমাণে ইলিশ ধরা পড়ে। এতে খুশি ওই ট্রলারের জেলেসহ স্থানীয় ব্যবসায়ীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন

এক জালে ৯২ মণ ইলিশ, ২০ লাখ টাকায় বিক্রি

আপডেট টাইম : ০৫:৫১ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪