ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজার মামলা জট, ঝুলে আছে হাজারো নিয়োগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান ইরান চুক্তিতে অসন্তোষ ইসরায়েলের, ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশ্রুতির ভঙ্গের অভিযোগ একটি আদর্শ সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা অপরিসীম : আমানউল্লাহ আমান চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দু’টি করে নতুন বিষয় : মাহদী আমিন দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে : সংসদে পরিবেশমন্ত্রী বিশ্বের সর্বোচ্চ মিনার বিশিষ্ট মসজিদ ‘জামিউল জাজাইর’ প্রতিদিন লবঙ্গ খেলে মেলে যত উপকার

১৪ জানুয়ারি বিক্ষোভের ডাক দিলেন আইনজীবীরা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘ডামি’ আখ্যা দিয়ে ওই নির্বাচন বাতিলের দাবিতে ১৪ জানুয়ারি সারাদেশে কালোপতাকা মিছিল ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন সরকারবিরোধী আইনজীবীদের মোর্চা ইউনাইটেড ল ইয়ার্স ফ্রন্টের কনভেনর জয়নুল আবেদীন।

আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কর্মসূচির ঘোষণা দেন।

জয়নুল আবেদীন বলেন, ‘৭ তারিখের তথাকথিত নির্বাচনের নামে অনুষ্ঠিত কেন্দ্রীয় সম্মেলনে জনগণ তো দূরের কথা, আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরাও উপস্থিত হয়নি। রয়টার্স, বিবিসি, ডয়চে ভেলে বাংলা এবং বিশ্বের বহুল প্রচারিত স্বনামধন্য সংবাদমাধ্যম ৭ তারিখের কথিত ভোটে ভোটারের উপস্থিতি সর্বোচ্চ ২-৫ শতাংশ বলে উল্লেখ করেছেন। ১৯৭৫-এর ২৫ জানুয়ারি সংসদে যেভাবে একদলীয় বাকশাল ব্যবস্থা প্রবর্তিত হয়, ঠিক সেভাবেই ৭ জানুয়ারি তথাকথিত নির্বাচনের মাধ্যমে দ্বিতীয় বাকশাল প্রতিষ্ঠার অপচেষ্টা করা হয়েছে বলে দেশের জনগণ মনে করে।’

জয়নুল আবেদীন তার বক্তব্যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ ২৫ হাজারের অধিক রাজবন্দীদের অবিলম্বে মুক্তি এবং সরকারের ফরমায়েশি রায় বাতিলের দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনাইটেড ল ইয়ার্স ফ্রন্টের কো-কনভেনর সুব্রত চৌধুরী, সুপ্রিম কোর্ট বারের অ্যাডহক কমিটির আহ্বায়ক মহসীন রশীদ, বারের সাবেক সম্পাদক বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালসহ আরও অনেকে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প

১৪ জানুয়ারি বিক্ষোভের ডাক দিলেন আইনজীবীরা

আপডেট টাইম : ০৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪