ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

ব্যবহৃত চা পাতা যে কাজে লাগাতে পারেন

চা তৈরি করার পর অনেকেই পাত্রে জমে থাকা চা পাতা ফেলে দেন ডাস্টবিনে। অবশ্য অনেকেই এ চা কাজে লাগান গাছের সার হিসেবে। তবে সেই চা পাতা হতে হবে চিনি ছাড়া। না হলে গাছ নষ্ট হয়ে যাবে। সার ছাড়া আরও অনেক কাজে লাগে এ চা পাতা।

কাপড় ভালো রাখতে

আলমারিতে অনেক দিন ধরে কাপড় রাখলে পুরোনো কাপড়ের গন্ধ সৃষ্টি হয়। ব্যবহার করা চা পাতা যদি একটি টিস্যু পেপারে মুড়িয়ে আপনি আলমারিতে রেখে দেন, তাহলে কাপড়গুলো ভালো থাকবে। পোকামাকড়ের উপদ্রব থেকেও রেহাই পাবে।

জুতার যত্ন

জুতায় ঘামের দুর্গন্ধ অনেকেরই সমস্যা। প্রতিদিন বাইরে থেকে এসে দুটি টিস্যু পেপারের মধ্যে চা পাতা মুড়ে সকাল পর্যন্ত জুতায় রেখে দিন। গন্ধ হবে না।

কন্ডিশনার

বাড়িতেই তৈরি করে নিতে পারেন চুলের যত্নে প্রয়োজনীয় কন্ডিশনার। চা পাতা অনেকটা সময় জ্বাল দিয়ে গাঢ় ও ঘন লিকার তৈরি করে নিন। শ্যাম্পু করার পর চুলে ভালো করে লাগিয়ে নিন ও ৫ মিনিট অপেক্ষা করুন। চাইলে পানি দিয়ে হালকা করে ধুয়ে নিতে পারেন, না ধুলেও সমস্যা নেই। চুল হয়ে উঠবে ঝকঝকে, মোলায়েম। এর সুবিধা হলো যেকোনো ধরনের চুলেই ব্যবহারযোগ্য।

কার্পেট পরিষ্কার করতে

আধা ভেজা সবুজ চা পাতা কার্পেটে ছড়িয়ে দিন। সম্পূর্ণ শুকিয়ে গেলে পরিষ্কার করে ফেলুন বা ভ্যাকুয়াম ক্লিন করে নিন। বাজে গন্ধ ও ময়লা গায়েব হয়ে যাবে।

পা পরিষ্কার করতে

পায়ের পাতা, গোড়ালি ময়লা হয় সহজে। ব্যবহার করা চা পাতা গরম পানিতে ঢেলে পা চুবিয়ে রাখুন, পায়ের সব ময়লা পরিষ্কার হয়ে যাবে।

কেটে গেলে 

শেভ করতে গিয়ে মুখ কেটে গেছে একটা ব্যবহৃত টি ব্যাগ ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে কাটা স্থানে লাগিয়ে রাখুন। আরাম তো পাবেনই, রক্তপাতও বন্ধ হবে।

চোখের কালো দাগ নিরাময়ে

কাজের চাপে হোক বা কম ঘুমের কারণে হোক, চোখের নিচে ফোলা ভাব বা চোখ লাল হয়ে যাওয়া অনেকেরই সমস্যা। সেই সঙ্গে কালো দাগের সমস্যা তো আছেই। এসব সমস্যা থেকে আরাম পেতে ব্যবহার করা টি ব্যাগ অথবা চা পাতা টিস্যুর মধ্যে নিয়ে চোখের ওপরে ২০ মিনিট দিয়ে বসে থাকুন। দেখবেন চোখের ফোলা বা লাল ভাব কমে গিয়ে ক্লান্তি দূর হয়েছে অনেকটাই। নিয়মিত ব্যবহার করলে কালো দাগও চলে যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

ব্যবহৃত চা পাতা যে কাজে লাগাতে পারেন

আপডেট টাইম : ০৪:২৮ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪