ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ড্যাপ ও গৃহায়ণ বিধিমালা সংশোধিত হলে সস্তায় ফ্ল্যাট কিনতে পারবে মানুষ : শেখ মজিবুর রহমান ইকবাল বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়া পরিবারের তিন প্রজন্মের উত্তরাধিকারের নতুন অধ্যায় স্বেচ্ছাসেবক দল নেতার দাবি তারেক রহমানের জাতিসংঘে ভাষণ গিনেস বুকে উঠবে যুক্তরাষ্ট্র-ইসরাইলকে মধ্যপ্রাচ্য ছাড়ার সতর্কবার্তা দিল ইরান ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে ‘সুবিধাজনক সময়ে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেনাবাহিনী প্রধানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাসভাড়া কত বাড়ানোর প্রস্তাব করল বিআরটিএ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, শুরু ঐতিহাসিক সফর জাতিসংঘে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

কুয়াকাটায় পানিবন্দী অর্ধ-শতাধিক পরিবার

বাঙালী কণ্ঠ নিউজঃ  পর্যটন কেন্দ্র কুয়াকাটায় জলাবদ্ধতায় অর্ধ-শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। কয়েক দিনের টানা বৃষ্টির পানিতে রাখাইন মার্কেটের মাঠ ও রাখাইন পল্লীর চলাচলের পথটিও পানিতে ডুবে গেছে ফলে বিপাকে পড়েছেন এখানে বেড়াতে আসা পর্যটকরা। অন্যদিকে পানিতে ডুবে থাকায় রান্নার চুলা পর্যন্ত জ্বালাতে পারছেনা পানিবন্দি থাকা পরিবারগুলোও। জলাবদ্ধতা নিরসনে স্থানীয় কাউন্সিলর ও মেয়রের কাছে বার বার ধরনা দিয়েও কোন কাজ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুয়াকাটা পৌরসভার ৩ ও ৭ নং ওয়ার্ডের বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা স্থায়ী হওয়ায় পানিবন্দি হয়ে পড়ছেন দু’শতাধিক নাগরিক। অনেক পরিবারের রান্নার চুলা পর্যন্ত পানিতে ডুবে থাকায় গত ৩/৪ দিন ধরে তারা রান্নার চুলা জ্বালাতে পারেনি। এসব পরিবারের স্কুলগামী শিশুরা স্কুলে যেতে পারছেনা। এছাড়া পৌরসভার অধিকাংশ সড়ক কাঁদা-পানিতে একাকার হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

গৃহবধূ আমেনা বেগম এবং লাইজু বেগম জানান, দীর্ঘদিন যাবৎ তাদের এলাকায় পানি জমে থাকায় স্বাভাবিক জীবন যাত্রা ব্যহত হচ্ছে। রান্নার চুলা জ্বলছেনা। শিশুরা ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হচ্ছে। অন্তত: অর্ধ-শতাধিক পরিবার পানি বন্দি হয়ে মানবেতর জীবন-যাপন করছে।

কুয়াকাটা ট্যুরিজমের স্বত্তাধিকারী রুমান ইমতিয়াজ তুষার জানান, পৌরসভার ৩নং ওয়ার্ডে অন্তত: দেড় শতাধিক পরিবার বাস করে। তন্মধ্যে ৫০-৬০ টি পরিবার পানি বন্দি হয়ে পড়েছে। এছাড়া ৭নং ওয়ার্ডের রাখাইন পল্লী মার্কেটের মাঠ এবং রাখাইন পল্লীর চলাচলের পথে পানি জমে থাকায় ভোগান্তিতে পড়েছেন পর্যটকসহ স্থানীয়রা।

কুয়াকাটা পৌরসভার সহকারী প্রকৌশলী মো.সাজেদুল আলম জানান, পৌরসভার মাত্র অর্ধ কি.মি. ড্রেন রয়েছে। জরুরী ভিত্তিতে আড়াই কি.মি. ড্রেন নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া আরও ৫ কি.মি. ড্রেন নির্মাণ কাজ প্রক্রিয়াধীন। শিগগিরই এ সমস্যার সমাধান হবে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ড্যাপ ও গৃহায়ণ বিধিমালা সংশোধিত হলে সস্তায় ফ্ল্যাট কিনতে পারবে মানুষ : শেখ মজিবুর রহমান ইকবাল

কুয়াকাটায় পানিবন্দী অর্ধ-শতাধিক পরিবার

আপডেট টাইম : ০৫:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭