ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির বন্যাদুর্গতদের খোঁজ নিতে রোববার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিশ্বমানের টেলিকম সেবা দিতে কাজ করছে সরকার: পলক

কল ড্রপ কমিয়ে এনে জনগণকে বিশ্বমানের টেলিকম সেবা দিতে করতে কাজ করছে সরকার বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আজ শুক্রবার বেলা ১১টায় কক্সবাজার আইকনিক রেলস্টেশনে নেটওয়ার্ক কোয়ালিটি টেস্ট বা ড্রাইভ টেস্ট কার্যক্রমকালে তিনি এ কথা বলেন।

পলক বলেন, ‘কল ড্রপ কমিয়ে এনে জনগণকে বিশ্বমানের টেলিকম সেবা দিতে কাজ করছে সরকার। পর্যটক বা যাত্রীরা ভাল গতির ইন্টারনেট পায়, ভালভাবে যাতে কথা বলতে পারে এবং কল ড্রপ যাতে না হয় সে লক্ষ্যে কাজ চলছে। এসব বিষয়গুলো নিয়ে সারাদেশে আমরা টেস্ট ড্রাইভ করছি।

দেশে ১৩ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে প্রতিমন্ত্রী বলেন, ‘পর্যটকরা কক্সবাজার ভ্রমণে এলে অনেক টাকা ব্যয় করেন। ফোন করে আত্মীয়-স্বজনদের কাছে, ছবি কিংবা ভিডিও করে তা আপলোড করেন। ট্রেনের জন্য এক ঘণ্টা অপেক্ষা করছে বা ট্রেনে উঠে বসছে, তখন যেন পর্যটক বা যাত্রীরা ভাল গতির ইন্টারনেট পায় সে লক্ষ্যে কাজ চলছে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘প্রথমে চিন্তা করলাম যে ট্রেন স্টেশন, বাস টার্মিনাল ও বিমানবন্দরের পাশাপাশি পর্যটন কেন্দ্রগুলোতে ইন্টারনেট সেবার মান বৃদ্ধি করি। আর কক্সবাজারের আইকনিক রেলস্টেশনটা নতুন। এখানে প্রযুক্তিগত কারিগরি কিছু সক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন আছে। একই সঙ্গে টেস্টিং টুল যেটা কাঁধে বহন করে নেটওয়ার্ক কোয়ালিটি টেস্ট করা যায় এবং দুটি অত্যাধুনিক গাড়ি ঢাকা, কুমিল্লা, নোয়াখালী হয়ে চট্টগ্রাম এবং কক্সবাজার কাজ করছে। নেটওয়ার্ক কোয়ালিটি টেস্ট এটা নিয়মিত পুরো দেশে চলতে থাকবে।’

নেটওয়ার্ক কোয়ালিটি টেস্ট কার্যক্রমে উপস্থিত ছিলেন- বিটিআরসির পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মুস্তাফিজ, আইকনিক রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. গোলাম রব্বানী প্রমুখ।

পরে প্রতিমন্ত্রী রামুতে হাইটেক পার্ক স্থাপনের চলমান কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা

বিশ্বমানের টেলিকম সেবা দিতে কাজ করছে সরকার: পলক

আপডেট টাইম : ১০:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪