ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ভাসানটেক-কড়াইল-সাততলা বস্তির প্রায় ১ হাজার মানুষ ক্লাব বদলাতে ব্যর্থ হয়ে এজেন্টকে ছাঁটাই করলেন মার্তিনেজ লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করায় মধুপুর পীর সাহেবের কড়া প্রতিবাদ ও হুঁশিয়ারি হংকংয়ে ২০০ কোটি ডলারের তহবিল গঠন করবে বাংলাদেশ: অর্থমন্ত্রী চাঁদাবাজির সঙ্গে পুলিশের কোনও সদস্য জড়িত থাকলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সচল এক্সিলারেট, বাড়ছে গ্যাস সরবরাহ: একদিন আগেই এলো এলএনজিবাহী জাহাজ পরীমণির গাড়ি বিতর্কে আলোচিত ‘মাসরুর’ পুতুলের সাবেক স্বামী ১১৭ বছরে পা দিলেন বিশ্বের সবচেয়ে প্রবীণ নারী কলকাতার সেই হোটেল ‘শিখা ইন’ এর মালিক গ্রেপ্তার তুরস্কের দিকে চোখ রাঙাচ্ছে ইসরায়েল, যুদ্ধ কি সত্যিই আসছে

ওষধি গুণে ভরা সবজি ঢেঁড়স

দৈনন্দিন জীবনে চির চেনা সবজি ঢেঁড়স। এই সবজি খেলে শরীরে নানা উপকার হয়। তাছাড়া ঢেঁড়স ওষুধি গুণে ভরা। নানা রোগের সঙ্গে লড়াই করে শরীর সুস্থ রাখে। যারা পেটের সমস্যা ও ডায়াবেটিস রোগে ভুগছেন তারা নিয়মিত এই সবজি খেতে পারেন। জানুন ঢ্যাঁড়স খেলে আরও কী কী রোগ ভালো হয়।

ভিটামিন ও খনিজের ভাণ্ডার​ ঢেঁড়স

এই সবজিতে রয়েছে পটাশিয়াম, ভিটামিন সি, থিয়ামিন, ম্যাগনেশিয়াম, ক্যালশিয়াম, ভিটামিন বি৬, ফোলেট, ভিটামিন এ, সোডিয়ামসহ একাধিক জরুরি ভিটামিন ও খনিজ। আর এই সমস্ত উপাদান কিন্তু শরীরে পুষ্টির ঘাটতি মিটিয়ে দিতে পারে। শুধু তাই নয়, এই সবজিতে ভালো পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে। আর এই অ্যান্টিঅক্সিডেন্ট রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানোর কাজে একাই এক শ। তাই সুস্থ-সবল জীবন কাটাতে চাইলে নিয়মিত এই সবজি খেতেই হবে।

​কোষ্ঠকাঠিন্য দূর করে

এই সবজিতে বেশ কিছুটা পরিমাণে ফাইবার রয়েছে। আর এই উপাদান অন্ত্রে মলের গতিবিধি বাড়াতে পারে। এমনকি মল নরম করার কাজেও এর বিশেষ ভূমিকা রয়েছে। তাই এই সবজি নিয়মিত খেলে পেট পরিষ্কার হতে সময় লাগে না। আর সেই কারণেই বিশেষজ্ঞরা সকল কোষ্ঠকাঠিন্য রোগীদের নিয়মিত এই সবজি খাওয়ার পরামর্শ দেন।

​​হার্ট থাকবে সুস্থ-সবল​

আমাদের শরীরের সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে একটি হল হার্ট। এই অঙ্গটি দেহের প্রতিটি কোণে পুষ্টি এবং অক্সিজেন সমৃদ্ধ রক্ত পৌঁছে দেয়। তাই সুস্থ-সবল জীবন কাটাতে চাইলে হৃৎপিণ্ডের হাল ফেরাতেই হবে। আর সেই কাজে আপনাকে সাহায্য করবে ঢেঁড়সের মতো একটি উপকারী সবজি।

ডায়াবেটিসের মহৌষধ ​

ডায়াবেটিস রোগীদের একাধিক খাবারে বারণ থাকে। তবে আপনারা চাইলে রোজের ডায়েটে ঢেঁড়সকে জায়গা করে দিতে পারেন। তাতেই সুগারকে বশে রাখতে পারবেন। আসলে এই সবজিতে মজুত ফাইবার কিন্তু গ্লুকোজ লেভেল কমাতে সাহায্য করে। তাই ডায়াবিটিস রোগীরা আজ থেকেই এই সবজির শরণাপন্ন হন।

​বাড়বে হাড়ের জোর​

আজকাল বয়স ৩০ পেরলেই হাড়ের ক্ষয় শুরু হয়ে যায়। তাই বিপদের ফাঁদে পড়ার আগেই হাড়ের জোর বাড়াতে হবে। আর সেই কাজেও আপনার হাতের পাঁচ হতে পারে ঢেঁড়স। কারণ এই সবজিতে রয়েছে ভিটামিন কে-এর ভাণ্ডার। আর এই ভিটামিন হাড়কে মজবুত করার কাজে একাই একশ। এমনকি এতে মজুত কিছু অ্যান্টিঅক্সিডেন্ট জয়েন্টের প্রদাহও দূর করে। তাই সুস্থ থাকতে চাইলে নিয়মিত ঢেঁড়স খেতে ভুলবেন না।

ঢেঁড়স খাবেন যেভাবে

ঢেঁড়স ভাজা খেলে কিন্তু এই উপকার পাবেন না। বরং চেষ্টা করুন এই সবজি সিদ্ধ করে খাওয়ার। তবে চাইলে আপনি অল্প তেল-মসলা সহযোগে ঢেঁড়সের তরকারি করেও খেতে পারেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ভাসানটেক-কড়াইল-সাততলা বস্তির প্রায় ১ হাজার মানুষ

ওষধি গুণে ভরা সবজি ঢেঁড়স

আপডেট টাইম : ০৭:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪