ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

হবিগঞ্জের বন্যাদুর্গত এলাকায় ছাত্রদলের খাদ্যসামগ্রী বিতরণ

হবিগঞ্জে বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গতকাল শুক্রবার থেকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে ফেনীতে বন্যার্তদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমানের নেতৃত্বে কেন্দ্রীয়সংসদের যুগ্ম- সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান, ফারুক হোসেন, মাসুদুর রহমান মাসুদ, মোস্তাফিজুর রহমান রুবেল, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমানসহ জেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ত্রাণ কার্যক্রম পরিচালনা প্রসঙ্গে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমান বলেন, বিএনপি গণমানুষের রাজনৈতিক দল। এই দল দেশের মানুষের যেকোনো সংকটে সর্বাত্মক পাশে থাকে। এবারের বন্যার শুরুতেই ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান আমাদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে বানভাসি মানুষের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন। আমরা তারেক রহমানের নির্দেশনা মোতাবেক সার্বক্ষণিক বন্যাকবলিত মানুষের পাশে রয়েছি। ইতোমধ্যে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার বন্যা কবলিত কয়েকটি গ্রামে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

হবিগঞ্জের বন্যাদুর্গত এলাকায় ছাত্রদলের খাদ্যসামগ্রী বিতরণ

আপডেট টাইম : ০৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪