ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

গ্রুপ কলিং ফিচারে বিরাট পরিবর্তন আনছে হোয়াটসঅ্যাপ

আট থেকে আশি সকলেই এখন সোশাল মিডিয়ায় সক্রিয়। অধিকাংশই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। ব্যবহারকারীদের সুবিধার্থে প্রতিনিয়ত নতুন নতুন ফিচার আনার চেষ্টা করে সংস্থা। পরীক্ষা-নিরীক্ষা চলতেই থাকে। এবার গ্রুপ কলিং ফিচারে বিপ্লব আনছে হোয়াটসঅ্যাপ।

ব্যাপারটা ঠিক কী? এতদিন হোয়াটসঅ্যাপে গ্রুপ কলিংয়ের ক্ষেত্রে ফোন এলে সকল সদস্যের কাছে রিং হত। কিন্তু এবার আর তা হবে না। এবার লিংক থেকেই যুক্ত হওয়া যাবে গ্রুপ কলিংয়ে। অর্থাৎ গ্রুপ কলিংয়ের জন্য ধরুন আপনি একটি লিংক তৈরি করলেন। সেটায় ক্লিক করেই সদস্যরা গ্রুপ কলিংয়ে যুক্ত হতে পারবেন। ফলে যে কোনও সময় চাইলেই আপনি জয়েন করতে পারবেন। ঝঞ্ঝাটও নেই বললেই চলে। যদিও বছর দুয়েক আগেই কলের ক্ষেত্রে লিংকের ফিচার এনেছিল। তবে আপডেটের ফিচারে ব্যবহারকারীরাই লিংক তৈরি ও তা গ্রুপে শেয়ার করতে পারবেন

প্রসঙ্গত, ভিডিও কলিংকে আরও আকর্ষণীয় করার লক্ষ্যেও কাজ করছে হোয়াটসঅ্যাপ। সংস্থা সূত্রে খবর, নিয়ে আসা হচ্ছে অগমেন্টেড রিয়ালিটি তথা এআই ফিল্টার। যার সাহায্যে স্ন্যাপচ্যাটের মতোই ফিল্টারের মজা নিতে পারবেন ইউজাররা। তাঁরা ভিডিও কল চলাকালীন নিজেদের মুখে এআর ফিল্টার লাগাতে পারবেন। নানা ধরনের এফেক্টসও বেছে নেয়ার সুযোগ থাকছে। এতে ত্বক মসৃণ দেখানোর টুল এবং কম আলোয় উন্নত দৃশ্যমানতার জন্য লো লাইট মোডের মতো বৈশিষ্ট্য থাকবে।

কেবল নিজের মুখই নয়, ব্যাকগ্রাউন্ডও এডিট করা যাবে। ব্যাকগ্রাউন্ড এডিটিং টুলের মাধ্যমে ইউজাররা তাঁদের ব্যাকগ্রাউন্ড কাস্টমাইজড করতে পারবেন। আবার ব্যাকগ্রাউন্ড ব্লার করার অপশনও রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

গ্রুপ কলিং ফিচারে বিরাট পরিবর্তন আনছে হোয়াটসঅ্যাপ

আপডেট টাইম : ০৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪