ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান দলীয় নেতাকর্মীদের কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী ২০২৬ ফুটবল বিশ্বকাপ দেশে ফিরে সংবর্ধনা পেল মিশর ফুটবল দল ‘তাফহীমুল কোরআন’ পোড়ানোর দায়ে গ্রেফতার মেহেদী কারাগারে আল-আকসার গ্র্যান্ড মুফতিকে আটক করল ইসরায়েল কিশোরীর বস্তাবন্দী মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, দায় স্বীকার মায়ের

কুয়েতে ছুরিকাঘাতে বাংলাদেশিকে হত্যা

কুয়েতের আবু হালিফা এলাকায় আনোয়ার হোসাইন (৪১) নামে এক প্রবাসী বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। গত রবিবার আমানকো কোম্পানির একটি ভবনের ছাদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ।

আনোয়ার হোসাইন যশোরের সদর উপজেলার কোতায়ালী থানার চাঁদাপাড়া গ্রামের বাসিন্দা। নিহত আনোয়ার কুয়েতের আমানকো কোম্পানিতে কর্মরত ছিলেন। তার মরদেহ মর্গে রাখা হয়েছে।

নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, অ্যাম্বুলেন্স এবং নিরাপত্তাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ছুরিকাঘাতে আহত ব্যক্তি মারা যান। প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। হামলাকারী প্রথমে ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও পরে আইন প্রয়োগকারী কর্মকর্তাদের হাতে ধরা পড়ে। তবে তার পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। অপরাধের পেছনের উদ্দেশ্য এবং ঘটনার সঙ্গে সম্পর্কিত আরও বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে।

এ বিষয়ে কুয়েতের বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (শ্রম) আবুল হোসেন জানান, তিনি বাংলাদেশি নিহতের বিষয়ে জেনেছেন এবং দূতাবাসের পক্ষ থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করার জন্য কাজ করছেন। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে বলে নিশ্চিত করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন

কুয়েতে ছুরিকাঘাতে বাংলাদেশিকে হত্যা

আপডেট টাইম : ১১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪