ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এখনও ফাঁকা ৩৪ হাজার কোটা, হজ নিবন্ধনের আগামী বৃহস্পতিবার শেষ হচ্ছে গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, যা বললেন স্পিকার বাংলাদেশি সাংবাদিকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করেছে ভারত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিন্সেস ডায়ানার ভাইয়ের নতুন বই ঘিরে রাজপরিবারে তোলপাড় নদীর বুকে পিলার আছে শুধু, সেতুর নেই দেখা জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক ককটেল বিস্ফোরণের ঘটনায় পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি যুবদল সভাপতির নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: ইউজিসি সদস্য ড. মামুন

নওয়াজ শরিফ প্রধানমন্ত্রী থাকার অযোগ্য: সুপ্রিম কোর্ট

বাঙালী কণ্ঠ নিউজঃ  পানামা পেপার্স কেলেঙ্কারির মামলার রায়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ওই পদে থাকার অযোগ্য ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কোর্ট। পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন জানিয়েছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আফিফ সাইদ খোসার নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই রায়ের ফলে তৃতীয় মেয়াদে পাকিস্তানের সরকারপ্রধানের দায়িত্বে থাকা এই রাজনীতিবিদকে এখন সরে দাঁড়াতে হবে।

রায়ে বলা হয়, ছয় সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তার দুই ছেলে হাসান নওয়াজ-হোসাইন নওয়াজ, মেয়ে মরিয়ম ও জামাতা ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত সফদরের সম্পদের কাগজপত্র জাতীয় জবাদিহি ব্যুরোতে পাঠাতে বলা হয়েছে। রায়ে আরো বলা হয়েছে, প্রধানমন্ত্রী পার্লামেন্ট ও আদালতের কাছে সৎ থাকতে না পারায় তাকে অযোগ্য ঘোষণা করা হয়।

এ নিয়ে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্বের মেয়াদ পূর্ণ করতে পারলেন না তিনি। তার স্থলাভিষিক্ত কে হবেন, তা এখনো জানানো হয়নি। নওয়াজ শরিফের পরিবারের সদস্যদরা বিদেশে সম্পদ জড়ো করেছেন- এমন তথ্য পানামা পেপারসে ফাঁস হওয়ার পর মামলাটি করা হয়। তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খান মামলাটি করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নওয়াজ শরিফ প্রধানমন্ত্রী থাকার অযোগ্য: সুপ্রিম কোর্ট

আপডেট টাইম : ১০:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০১৭