ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন আওয়ামী আমলের আমলনামা উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি ২৯ অক্টোবর মধ্য রাত থেকে উঠে যাচ্ছে ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে জুবাইদা রহমানের আহ্বান কৃষিতেও বাড়ছে খেলাপির চাপ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠক ফলপ্রসূ হয়েছ: হুমায়ূন কবির আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা চাকরির প্রলোভনে রাশিয়ায় সামরিক চুক্তিতে বাধ্য করার প্রমাণ পেয়েছে জাতিসংঘ

শীতের আগে জ্বর-ঠান্ডা: তুলসীতে মিলবে উপকার

অল্প অল্প করে প্রকৃতিতে জাঁকিয়ে বসতে শুরু করেছে শীত। ঢাকাতে তেমনভাবে ঠান্ডা অনুভুত না হলেও গ্রামের দিকে পাওয়া যাচ্ছে হিমেল হাওয়ার উপস্থিতি। প্রকৃতির এই পালা বদলে সবচেয়ে মুশকিলে পড়ে আমাদের শরীর। এত দ্রুত পরিবর্তনের সঙ্গে শরীর খাপ খাইয়ে নিতে না পারায় ঋতু পরিবর্তনের সময়টাতে নানা ধরনের অসুখ-বিসুখ দেখা দিতে পারে। বিশেষ করে এই সময়ে সর্দি-কাশি, গলা ব্যথা, জ্বর ইত্যাদি দেখা দিতে পারে। এই সময়টাতে উপশম হিসেবে পাশে রাখা যেতে পারে তুলসীকে।

তুলসী পাতার সঙ্গে গোল মরিচ খেলে কিছু অসুখ দ্রুত সেরে যায়। তার মধ্যে একটি হলো সর্দি-কাশি। খুশখুশে সর্দি-কাশি কিংবা জ্বর দেখা দিলে তুলসি পাতার সঙ্গে গোল মরিচ মিশিয়ে খেলে উপকার পাওয়া যাবে। এর সঙ্গে মেশাতে হবে দশ গ্রামের মতো আখের চিনি। ঋতু পরিবর্তনের সময়ে অ্যালার্জির সমস্যাও দেখা দিতে পারে। এক্ষেত্রেও তুলসি পাতা ও গোল মরিচ একসঙ্গে খেলে উপকার হবে।

খাবারে একটু এদিক-সেদিক হলে গ্যাস কিংবা অ্যাসিডিটির সমস্যা দেখা দেওয়া খুব স্বাভাবিক। সেইসঙ্গে হতে পারে পেট ব্যথাও। যদি এ ধরনের সমস্যা দেখা দেয় তবে তুলসি পাতা চিবিয়ে খেলে উপকার পাবেন। এছাড়া তুলসি পাতার রসের সঙ্গে মধু মিশিয়ে খেলেও মিলবে সমাধান।

সুস্থতার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো জরুরি। সেজন্য খেতে হবে সহায়ক সব খাবার। তুলসী পাতা এক্ষেত্রে আপনাকে সাহায্য করবে। নিয়মিত এই পাতা চিবিয়ে খেলে শক্তিশালী হবে রোগ প্রতিরোধ ক্ষমতা। তুলসী পাতা ও গোল মরিচ দিয়ে তৈরি ক্বাথ খেলে তা শরীর থেকে দূষিত পদার্থ দূর করে দেবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন

শীতের আগে জ্বর-ঠান্ডা: তুলসীতে মিলবে উপকার

আপডেট টাইম : ০৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪