ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে সতর্ক করে যা বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

নির্বাচনে সেনা মোতায়েনের পক্ষেই বেশিরভাগ প্রতিনিধি

বাঙালী কণ্ঠ নিউজঃ নির্বাচনকালে সেনা মোতায়েনের পক্ষে মত দিয়েছেন সুশীল সমাজের বেশিরভাগ প্রতিনিধি। সংলাপ শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

সোমবার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ শেষে এ সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়।

এর আগে সকাল ১১টায় নির্বাচন ভবনে এ সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপ সঞ্চালনা করেন ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ। এতে ৫৯ জনকে আমন্ত্রণ জানানো হয়। তবে আমন্ত্রিতদের অনেকেই উপস্থিত হননি বলে জানা গেছে।

প্রধান নির্বাচন কমিশনার জানান, সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা নিয়ে আলাপ-আলোচনায় বেশিরভাগই নির্বাচনকালে সেনাবাহিনী থাকার পক্ষে মত দিয়েছেন। তবে সেনাবাহিনীকে বাহিনী হিসেবে রাখলে অন্য বাহিনীর ক্ষমতা খর্ব হবে, তাদের কাজ ব্যাহত হবে- এমনও মত দিয়েছেন কয়েকজন।

জানা গেছে, একাদশ সংসদ নির্বাচনকে ভয়মুক্ত ও সবার অংশগ্রহণ নিশ্চিতের মাধ্যমে নির্বাচন কমিশনকে সেনা মোতায়েন ছাড়াও তাদের ভাবমূর্তি পুনরুদ্ধারের তাগিদ দিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। নির্বাচনকে সামনে রেখে আইন সংস্কার, সীমানা পুনঃনির্ধারণসহ ঘোষিত রোডম্যাপ নিয়ে নির্বাচনের কমিশনের সঙ্গে সংলাপে তারা এ মত তুলে ধরেন।

সংলাপে সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যায়ের অধ্যাপক তাসনিম সিদ্দিকী, সিপিডির সম্মানিত ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, বিলুপ্ত স্থানীয় সরকার কমিশনের সদস্য অধ্যাপক তোফায়েল আহমেদ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান ও হোসেন জিল্লুর রহমান, অধ্যাপক আসিফ নজরুল প্রমুখ অংশগ্রহণ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না

নির্বাচনে সেনা মোতায়েনের পক্ষেই বেশিরভাগ প্রতিনিধি

আপডেট টাইম : ০৫:৫২ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০১৭