ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা মহররমের চাঁদ দেখা গেছে ২৬ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র আশুরা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী প্রতিটি জেলায় খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী আত্রাই নদীতে অবৈধ সৌতিজালের বিরুদ্ধে অভিযান নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন বিলম্ব: দ্রুত সমাধান ও স্থায়ী ব্যবস্থার দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি

রাজধানীতে বিড়াল হত্যায় মামলা

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় একটি বিড়াল হত্যার ঘটনায় মুক্তিযোদ্ধা টাওয়ারের বাসিন্দা আকবর হোসেন শিবলুর নামে আদালতে মামলা করেছে পিপলস ফর অ্যানিমেল ওয়েলফেয়ার নামের একটি সংগঠন। আজ বুধবার পিপলস ফর অ্যানিমেল ওয়েলফেয়ারের পক্ষে নাফিসা নওরীন চৌধুরী এ মামলার আবেদন করেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইসতিয়াক অভিযোগের বিষয়ে মোহাম্মদপুর থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, গত ১ ফেব্রুয়ারি দুপুরের দিকে মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের নবম তলার মনসুর নামে এক ব্যক্তির বিড়াল হারিয়ে যায়। পরে ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, আসামি আকবর হোসেন শিবলু বিড়ালটিকে এলোপাতাড়ি ফুটবলের মতো লাথি মারছেন। আসামির লাথির আঘাতে বিড়ালটির নিথর দেহ পড়ে থাকার পরও পা দিয়ে পাড়া দিয়ে মৃত্যু নিশ্চিত করেন শিবলু।

এর আগে ২০১৮ সালের ১০ মে মাটিচাপা দিয়ে কুকুর হত্যার অভিযোগে রাজধানীর রামপুরায় বাগিচারটেক কল্যাণ সমিতির নিরাপত্তাকর্মী ছিদ্দিক মিয়াকে ছয় মাসের কারাদণ্ডের দিয়েছিলেন ঢাকা সিএমএম আদালত। ১৯২০ সালে হওয়া পশুর প্রতি নিষ্ঠুরতা নিরোধ আইনের ৭ ধারায় এ দন্ড দিয়েছিলেন আদালত।

২০১৭ সালে ২৫ অক্টোবর দুটি মা কুকুরকে পিটিয়ে আহত করেন ছিদ্দিক মিয়া। পরে ওই দুটি কুকুরসহ তাদের ১৪টি ছানা একটি বস্তায় ভরে জীবন্ত অবস্থায় মাটিচাপা দেন তিনি। এতে দুটি মা কুকুর ও ১৪টি কুকুরছানা মারা যায়। এ ঘটনায় ২০১৭ সালের নভেম্বর পিপল ফর অ্যানিমেল ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের ফাউন্ডার চেয়ারম্যান রাকিবুল হক বাদী হয়ে রামপুরা থানায় এ মামলা করেন

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা

রাজধানীতে বিড়াল হত্যায় মামলা

আপডেট টাইম : ১২:১৭ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫