ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

কাঁধের জোড়ায় হঠাৎ ব্যথা হলে করণীয়

আমাদের শরীরের জোড়াগুলোর মধ্যে কাঁধের জোড়ায় সবচেয়ে বেশি নড়াচড়া হয়। গঠনগতভাবে অপেক্ষাকৃত সবচেয়ে কম দৃঢ় অবস্থায় থাকে এই হাড়। ফলে স্বাভাবিক আঘাত ছাড়াও নানা রোগের কারণে সবচেয়ে বেশি আক্রান্ত হয়ে থাকে আমাদের কাঁধ। জীবনের কোনো না সময় প্রতি পাঁচজনের একজন কাঁধের ইনজুরিতে ভুগে থাকেন।

শরীরের ৩টি হাড়, ৪টি জোড়া ও ৩০টি পেশির সমন্বয়ে তৈরি আমাদের কাঁধ। শরীরের জোড়াগুলোর মধ্যে কাঁধের জোড়া বেশি নড়াচড়া করে। লেখাপড়া, হাতে জিনিস বহন করা, হাতলজাতীয় কিছু ধরাসহ হাতের যে কোনো কাজে এই সন্ধি কাজ করে। দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের খেলাধুলা, দুর্ঘটনা বা আঘাত ছাড়াও কিছু রোগের কারণেও কাঁধ জখম হয়ে থাকে। আবার পেশাগত কারণ, যেমন- ছবি আঁকা, গ্লাস পরিষ্কার করা, ওজন তোলা, বোর্ডে লেখা, দীর্ঘক্ষণ কম্পিউটারে কাজ করা ইত্যাদির কারণে কাঁধের দীর্ঘমেয়াদি ক্ষতি হয়ে থাকে। এছাড়া বয়স্ক ব্যক্তিদের ব্যবহারজনিত হাড়ক্ষয়ও হতে পারে।

কাঁধে সমস্যা হলে কাঁধব্যথা ছাড়াও হাতের নড়াচড়া সীমিত হয়ে যেতে পারে, বিশেষ করে হাত ওপরে তোলা বা পেছন দিকে নেওয়া, চুল আঁচড়ানো বা পেছনে বোতাম লাগানোর মতো কাজ প্রায় অসম্ভব হয়ে পড়ে।

প্রাথমিক করণীয় : হঠাৎ আঘাত পেলে সন্ধি পূর্ণ বিশ্রামে রাখতে হবে। তাতে জোড়ার ক্ষতি ও ব্যথা কম হবে। বরফের টুকরা বা ঠাণ্ডা পানি কাপড়ে বা প্লাস্টিকের ব্যাগে নিয়ে প্রতি ঘণ্টায় ১০ মিনিট বা ২ ঘণ্টা পরপর ২০ মিনিট করে লাগালে ব্যথা ও ফোলা কমে আসবে। এই প্রক্রিয়া আঘাতের পর ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত চলবে। জোড়ায় ইলাসটো কমপ্রেশন, আর্ম সিলিং বা সিপ্লন্ট ব্যবহারে ফোলা ও ব্যথা কমে আসে। চিকিৎসকের পরামর্শে ব্যথানাশক ওষুধ খেতে হবে। ব্যথা ও ফোলা সেরে উঠলে জোড়া নমনীয় ও পেশি শক্তিশালী করার ব্যায়াম করতে হবে। জোড়া স্থানচ্যুত হলে দ্রুত হাসপাতালে নিতে হবে।

দীর্ঘমেয়াদি ক্ষতির ক্ষেত্রে : অল্প আঘাতপ্রাপ্ত রোগীরা প্রাথমিক চিকিৎসায় সুস্থ হয়ে যান। তবে দীর্ঘমেয়াদি ক্ষতির ক্ষেত্রে রোগের ইতিহাস বুঝে এবং জোড়ার বিভিন্ন পরীক্ষার মাধ্যমে ক্ষতি ও তার তীব্রতা নির্ণয় করতে হবে। কখনও কখনও এক্স-রে এবং এমআরআইর সাহায্য নিতে হবে। প্রয়োজন হলে লিগামেন্ট, জোড়ার আবরণ ও পেশির ক্ষতি, জোড়ার ডিসপ্লেসমেন্ট, আর্থ্রাইটিস ও জোড়ায় অতিরিক্ত হাড়ের চিকিৎসায় অভিজ্ঞ আর্থ্রোস্কোপিক চিকিৎসক দেখাতে হবে। লিগামেন্ট ও আবরণ এনকোর সুসার দিয়ে সেলাই শেষে হাড়ের সঙ্গে সংযুক্ত করে জোড়া ছুটে যাওয়া রোধ করা হয়।

আর্থ্রাইটিসের কারণে অতিরিক্ত হাড় সেভিং বা বের করা হয়। বার্সাইটিস ও আর্থ্রাইটিস হয়ে জোড়ায় জায়গা কমে গেলে বিসংকোচন করা হয়। কখনও কখনও বড় ধরনের আঘাতের ক্ষেত্রে পেশি প্রতিস্থাপন করা হয়। হাড় ও তরুণাস্থি ক্ষয় এবং অস্টিওআর্থ্রাইটিস হয়ে জয়েন্ট নষ্ট হলে তা প্রতিস্থাপন করতে হবে। প্রাথমিক বা শল্যচিকিৎসার পর নিয়মিত ও উপযুক্ত পরিচর্যা করে জোড়ার স্বাভাবিক অবস্থা দ্রুত ফিরিয়ে আনা যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

কাঁধের জোড়ায় হঠাৎ ব্যথা হলে করণীয়

আপডেট টাইম : ১২:৩৫ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫