ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ নিয়োগ অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

সুখবর পেলেন তাসনিয়া ফারিণ

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তার অভিনীত প্রথম সিনেমা ‘ফাতিমা’। যা গত বছর ২৪ মে মুক্তি পায় দেশের প্রেক্ষাগৃহে। এর আগে, সিনেমাটির প্রিমিয়ার হয়েছিল ইরানের ৪২তম ফজর চলচ্চিত্র উৎসবে। শুধু তাই নয়, এই সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কারও অর্জন করেন ফারিণ।

উৎসব আর প্রেক্ষাগৃহ ঘুরে সিনেমাটি এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। আগামীকাল বৃহস্পতিবার এটি মুক্তি পাবে বঙ্গতে। তথ্যটি নিশ্চিত করেছেন সিনেমার নির্মাতা ধ্রুব হাসান।

নির্মাতা বলেন, ‘ওটিটিতে অবশেষে মুক্তি পাচ্ছে। ভালো লাগছে এ জন্য যে, এতে আমার অনেক বন্ধুরা; যারা দেশের বাইরে থাকে, তাদের দেখার সুযোগ হবে। এছাড়া একটা বড় দর্শক ওটিটির মাধ্যমে দেখতে পাবে, আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবো, এতে আমি আনন্দিত।’

সিনেমার গল্প এগিয়েছে একজন নারীর অতীত-বর্তমান, স্বপ্ন ও বাস্তবতার সংমিশ্রণে। শুরুতে এই সিনেমার নাম ঠিক করা হয় ‘দাহকাল’। এই নামেই শুটিং শুরু হলে পরবর্তীতে নাম পাল্টে রাখা হয় ‘ফাতিমা’।

সিনেমাটি নির্মাণে সময় লেগেছে টানা ৮ বছর। এ প্রসঙ্গে তাসনিয়া ফারিণ বলেন, ‘প্রায় আট বছর পর যখন পরিচালক হঠাৎ ফোন করে বললেন, সিনেমাটি শেষ করবেন, তখন আমি অবাক হয়েছিলাম। কিন্তু “ফাতিমা” শেষ করা, মুক্তি পাওয়া এবং এটা থেকে সেরা অভিনেত্রীর স্বীকৃতি পাওয়া ছিল অসম্ভব সুন্দর অভিজ্ঞতা। এবার সেটি মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। এটিও সুন্দর একটি খবর আমার জন্য।’

‘ফাতিমা’য় তাসনিয়া ফারিণ ছাড়াও অভিনয় করেছেন ইয়াশ রোহান, তারিক আনাম খান, পান্থ কানাই, মানস বন্দ্যোপাধ্যায়সহ অনেকে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

সুখবর পেলেন তাসনিয়া ফারিণ

আপডেট টাইম : ১২:২৩ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫