ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ নিয়োগ অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

একইমঞ্চে সম্মাননা পেলেন দুই বোন

অভিনয়ে মেহজাবিন চৌধুরীর ক্যারিয়ার প্রায় দেড় দশকের। ক্যারিয়ারে বহু সম্মাননা পেয়েছেন তিনি। এবার তার সঙ্গে যোগ হয়েছেন তারই ছোটবোন মালাইকা চৌধুরী। মাস কয়েক আগেই অভিনয়ে নাম লিখিয়েছেন মালাইকা। কাজ করেছেন একটিমাত্র নাটকে। আর সেটি বেশ আলোচনায় এসেছিল।

এবার বড় বোনের সঙ্গে এ নাটকের জন্য একইমঞ্চে সম্মাননায় ভুষিত হলেন তিনি। ‘সম্পূর্ণা বাংলাদেশ’ নামে একটি সংগঠন সম্প্রতি তাদেরকে সম্মননা প্রদান করে। সংগঠনের প্রতিষ্ঠাতা সুব্রত দে ও সভাপতি স্বর্ণলতা দেবনাথ।

১৮ মে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় বসে ‘গ্রীন-ই সম্পূর্ণা বাংলাদেশ ২০২৫’ সম্মাননার তৃতীয় আসর।  আয়োজনে দেশের বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদের সম্মাননা প্রদান করা হয়েছে।  তাদের মধ্যে রয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও মালাইকা চৌধুরী, গায়িকা তানজিন মিথিলা, ফ্যাশন হাউজ ‘গয়না বাকসো’র প্রতিষ্ঠাতা ও কর্ণধার টুম্পা ফেরদৌস, ফ্যাশন হাউজ ‘সেলিব্রিটিস চয়েজ’ ও ‘তিশাস বিউটি হাব’র কর্ণধার ফারহানা সামাদ তিশা, গায়িকা কোনাল, অভিনেত্রী ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়া’সহ আরো অনেকে। অনুষ্ঠানে ‘আজীবন সম্মাননা’ প্রদান করা হয় কিংবদন্তী অভিনেত্রী ডলি জহুরকে।

এ আয়োজন প্রসঙ্গে মেহজাবীন চৌধুরী বলেন, ‘এতো চমৎকার আয়োজনে আমাকে, আমার বোনকে সম্মানিত করায় আমরা সত্যিই ভীষণ অনুপ্রাণিত এবং গর্বিতও বটে।’

ফারহানা সামাদ তিশা বলেন, ‘সুব্রত দাদা ও স্বর্ণলতা দেবনাথকে আন্তরিক কৃতজ্ঞতা এতো নান্দনিকভাবে সম্মাননায় ভূষিত করায়।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

একইমঞ্চে সম্মাননা পেলেন দুই বোন

আপডেট টাইম : ০১:৪০ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫